- এসআইআর নিয়ে দলের পরবর্তী কর্মসূচি কী হবে, আজ দিল্লি থেকে ঘোষণা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- আজ তৃণমূলের সংসদীয় দলের বৈঠক, থাকবেন মমতা, অভিষেক।
- আজ শুরু রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ৫ তারিখ ভোট অন অ্যাকাউন্ট পেশ।
- আজ বিশিষ্টদের মৃত্যুতে শোক জানিয়ে মুলতুবি হবে বিধানসভা।
- তৎপর প্রশাসন, সহায়তায় পুলিশ, নির্বিঘ্নে কাটল মাধ্যমিকের প্রথমদিন।
- আজ মঙ্গলবার, মাধ্যমিকের দ্বিতীয় দিন। রয়েছে দ্বিতীয় ভাষার পরীক্ষা।
- ইডির আবেদন মেনে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাকের মামলা। পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার।
- সাত সকালে রাজ্যের ৯টি জায়গায় একযোগে ইডির
তল্লাশি, কয়লা পাচার মামলায় এই তল্লাশি, খবর ইডি সূত্রে। - ঢাকুরিয়ায় বোমাবাজি ও গুলি চলার জের, সোমবার রাতে শহরে টহল দিলেন নগরপাল সুপ্রতিম সরকার।
- বীরবাহা হাঁসদার হাত থেকে ডাবের জল খেয়ে অনশন ভাঙলেন দেবু টুডু, তারক টুডু। বিজেপিকে হুঁশিয়ারি বীরবাহার।
- বাংলাদেশের সাতক্ষীরায় ভূমিকম্প, ক্ষয়ক্ষতির পরিমান স্পষ্ট নয়, হতাহতের খবর নেই।
- কমলো শুল্কের হার, চূড়ান্ত হল ভারত, আমেরিকা বাণিজ্য চুক্তি। ভারত- মার্কিন বাণিজ্য চুক্তির খবরে খুশি শিল্পমহল, ফের চাঙ্গা শেয়ার বাজার।

Be the first to comment