সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি, হতে পারে আগামী মঙ্গলবার

Spread the love

রোজদিন ডেস্ক : সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেল। ইডির আইনজীবীর আবেদন মেনে শুনানির নতুন দিন ধার্য করল সুপ্রিম কোর্টের বেঞ্চ।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে ছিল মামলার শুনানি। আগামী মঙ্গলবার আবার শুনানি হবে। এর আগে সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেয় রাজ্য। মঙ্গলবার শুনানির শুরুতেই ইডির তরফে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা আবেদন করেন, রাজ্যের দেওয়া হলফনামা খতিয়ে দেখার সময় দেওয়া হোক। ইডি-ও পাল্টা হলফনামা দিতে চায় বলে আদালতে জানান তিনি। শুনানির দিন পিছিয়ে দেওয়ার আবেদন করা হয় ইডির তরফে। ইডির আবেদন মেনে নিয়ে রাজ্যের মত জানতে চায় বেঞ্চ। রাজ্য সম্মতি দেওয়ার পরই মামলা পিছিয়ে দেওয়ার কথা জানান তারা। আগামী মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে রাজ্যের তরফে ইডির মামলা খারিজের আবেদন করা হয়। রাজ্যের বক্তব্য, সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করার কোনও মৌলিক অধিকার নেই ইডির। যে ভাবে তল্লাশি হয়েছে, সেটা করা যায় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সংবিধানের ৩২ নম্বর ধারায় অভিযোগ এনে ইডি বলে,
তাঁদের কাজে বেআইনি হস্তক্ষেপ করছে রাজ্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*