- আজই কি ভাঙছে তৃণমূল কংগ্রেস? জল্পনা বাড়িয়ে বিধানসভায় হাজির বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
- সব ঠিক থাকলে আজই বিধানসভার স্পিকারকে চিঠি দিচ্ছেন বিদ্রোহী বিধায়করা। চিঠিতে কমবেশি ৬০ জন বিধায়কের সই রয়েছে, সূত্রের খবর।
- বিদ্রোহী শিবিরে আর কারা? স্পষ্ট নয় ছবিটা, তবে বিধানসভায় হাজির আর এক বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা-সহ একাধিক তৃণমূল বিধায়ক।
- রয়েছেন মমতা জমানার মন্ত্রী অরূপ রায়, চন্দ্রনাথ সিনহা, শিউলি সাহা, রথীন ঘোষ, জাভেদ খানরা।
- এখনও বিদ্রোহী শিবির বা স্পিকারের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
- আজ বুধবার দুপুরে নবান্ন থেকে আনুষ্ঠানিক ভাবে অন্নপূর্ণা যোজনার সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- আজ মন্ত্রিসভার বৈঠক। বন্টন করা হবে নতুন মন্ত্রীদের দফতর।
- প্রচণ্ড গরম, প্রয়োজনে সকালে হোক স্কুলের পঠনপাঠন, নির্দেশ স্কুল শিক্ষা দফতরের।
- সই জাল কাণ্ডে সিআইডির নোটিশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- রাজ্যে পালাবদলের জের, নিরাপত্তা কমল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। জেড থেকে এবার ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিনি।
- কলেজ স্ট্রিট বই পাড়ায় উচ্ছেদ আতঙ্ক, আজ প্রতিবাদে পথে বামেরা।
- মেসি কাণ্ডের জের, আগামী ৫ জুন রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করল বিধাননগর দক্ষিণ থানা।

Be the first to comment