সিআইডি-র নোটিশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ সাংসদ অভিষেক ব্যানার্জি

Spread the love

রোজদিন ডেস্ক : 
গত সোমবার অসুস্থ তার দোহাই দিয়ে সিআইডি-র হাজিরা এড়িয়েছেন তিনি। ওইদিন সন্ধ্যায় সিআইডি আধিকারিকরা তাঁর বাড়ি এসে আগামী ৮ জুন তাঁদের ওখানে হাজিরা দেওয়ার নোটিশ দিয়ে গেছেন। এবার সেই নোটিশ কে চ্যালেঞ্জ করে আজ আইনজীবী মারফত উচ্চ আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। তাঁর আইনজীবী শীর্ষণ্য ব্যানার্জি আজ এই বিষয়ে বিচারপতি অপূর্ব সিনহা রায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন৷ সিআইডি-র নোটিশকে খারিজের আবেদন করে এই মামলা গ্রহণের জন্য বিচারপতি অনুমতি দিয়েছেন। আগামী ৫ জুন এই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা যায়।
উল্লেখ্য, তৃণমূলের একাধিক বিধায়কের সই জাল করার অভিযোগ নিয়ে রাজ্য রাজনীতিতে তুফান উঠেছে। সিআইডি ইতিমধ্যে বেশ কয়েকজন বিধায়ককে জিজ্ঞাসা বাদ ও করেছে। এই নিয়ে তাঁরা সাংসদ অভিষেক ব্যানার্জির সঙ্গেও কথা বলতে চান৷ যদিও তাঁদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে নারাজ সাংসদ।
আগামী ৮ জুন সিআইডি তাঁকে তলব করলেও ওইদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তিনি দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে যাবেন বলে সূত্রের খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*