নিরাপত্তা কমল সৌরভ গাঙ্গুলির

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্যে পালাবদলের পর এবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির নিরাপত্তা কমানো হল। আগের জেড শ্রেণির নিরাপত্তার বহর কমিয়ে এখন তা ওয়াই শ্রেণির করা হয়েছে। যা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে। তিনি যে জেড নিরাপত্তা পেতেন, অনেকের কাছে তা অজানা ছিল।
নতুন সরকার আসার পর রাজনীতিবিদ-সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের দেওয়া নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিস্কার জানিয়েছেন, প্রয়োজন ছাড়া নিরাপত্তা দেওয়া হবে না৷
ইতিমধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাংসদ অভিষেক ব্যানার্জি-সহ অনেকের নিরাপত্তা কাটছাঁট করা হয়েছে। এবার কমানো হল সৌরভ গাঙ্গুলির নিরাপত্তা ব্যবস্থাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*