- আজ ৩১ অক্টোবর সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিবস। এই উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এই দিনেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ও কিংবদন্তি সুরকার শচীনদেব বর্মণের মৃত্যুদিবস। তাঁদেরও স্মরণ করলেন মুখ্যমন্ত্রী।
- এসআইআর আবহে তৃণমূলের বিএলএ বা বুথ লেভেল এজেন্টদের নিয়ে আজ শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- আর একটু পরেই সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেমিস্টারের ফলাফল ঘোষণা করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ফলাফল দেখা যাবে ওয়েবসাইটে।
- তৃতীয় শ্রেণি থেকেই এবার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে অন্তর্ভুক্ত করতে চলেছে সিবিএসই বোর্ড কর্তৃপক্ষ।
- দায়িত্ব নিলেন আশুতোষ ঘোষ। সেই সঙ্গে তিন বছরের খরা কাটিয়ে স্থায়ী উপাচার্য পেল কলকাতা বিশ্ববিদ্যালয়।
- এনআরসি আতঙ্কেই মৃত্যু প্রদীপ করের। কেন্দ্রের সরকারকে কাঠগড়ায় তুলে খড়দহ থানায় অভিযোগ দায়ের করল মৃতের পরিবার। আত্মঘাতী প্রৌঢ়ের ভ্রাতৃবধূ মৌসুমী করের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু করেছে পুলিশ।
- সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীমউপলক্ষে একতা দিবস পালিত হচ্ছে দেশজুড়ে। একদিকে যেমন শুক্রবার সকালেই নয়া দিল্লির সর্দার প্যাটেল চকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন, তেমনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাতে সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য জানান।
- দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের। লিখলেন, “ভারতের এইরকম আরেকজন ইস্পাতকঠিন, দক্ষ, জনদরদী মহিলা প্রধানমন্ত্রী প্রয়োজন। অপেক্ষা 2029এর।” ছড়াল জল্পনা।
- দার্জিলিংয়ে খাদে গাড়ি পড়ে প্রাণ হারালেন চালক-সহ ২ জন। আহত ৬ জন। বৃহস্পতিবার রাতে সোনাদার কাছে ১১০ নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
- ৩৩ শতাংশ পারিশ্রমিক বাড়ল টলিপাড়ার কলাকুশলীদের। সেই সঙ্গে কমল কাজের সময়ও। খুশি সব পক্ষ।
- বাংলাজুড়ে সাড়ম্বরে চলছে জগদ্ধাত্রী পুজো। কাল বিসর্জন। চন্দননগরে উপচে পড়া ভিড়।
- ৬ বছর পর মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। শি-কে গ্রেট লিডার বলেই সম্বোধন করলেন ট্রাম্প। দু’জনের ‘অসাধারণ সম্পর্ক’-এর কথাও উল্লেখ করেন।

Be the first to comment