- নির্বাচনী প্রচারে আজ বেথুয়াডহরী, সমুদ্রগড় ও শান্তিপুরে তিনটি জনসভা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
- জলঙ্গী ও শিলিগুড়িতে জনসভার পাশাপাশি
মালদহে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় - আজ সোমবার মনোনয়নপত্র জমা দিলেন দুই তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ও কুণাল ঘোষ।
- প্রথম দফা ভোটের জন্য আজ সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষদিন।
- এসআইআর অ্যাডজুডিকেশান তালিকায় থাকা নামের মধ্যে রবিবার রাত পর্যন্ত ৫৭ লক্ষের নিষ্পত্তি, জানাল কমিশন।
- অ্যাডজুডিকেশানে থাকা প্রায় ৬০ লক্ষের মধ্যে বাদ পড়লেন কতজন, জানা যাবে আজ।
- জেলা সফরে গিয়ে নন্দীগ্রামে বাদ পড়াদের ক্ষোভের মুখে কমিশনের সিইও মনোজ আগরওয়াল।
- কবে থেকে বসবে ট্রাইবুনাল, জারি ধোঁয়াশা, উদ্বেগ বাড়ছে আম জনতার।
- প্রয়াত বিশিষ্ট চিকিৎসক মণি ছেত্রী, বয়স হয়েছিল ১০৬ বছর।
- আগামীকাল মঙ্গলবার প্রকাশিত হবে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার। থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
- শীর্ষ আদালতে আজ সোমবার কালিয়াচক কাণ্ডের রিপোর্ট দেবে এনআইএ।
- লাগাতার বৃষ্টিতে ভূমিধস সিকিমে। ভেঙেছে রাস্তা। ঝুলছে সেতুর একাংশ। আটকে প্রায় এক হাজারের কাছাকাছি পর্যটক।

Be the first to comment