রোজদিন ডেস্ক : শীর্ষ আদালতে আজ কালিয়াচক কাণ্ডের রিপোর্ট দেওয়ার কথা এনআইএ-র। যা নিয়ে সব মহলেই তীব্র কৌতুহল। তদন্তভার হাতে পাওয়া মাত্র এনআইএ-র আই জি সোনিয়া সিং এর নেতৃত্বে রাজ্যে এনআইএ প্রতিনিধিরা এসেছেন। একাধিক দলে বিভক্ত হয়ে মালদার ঘটনাস্থল চষে ফেলেছেন তাঁরা। গেছেন মোথাবাড়ি সহ সংশ্লিষ্ট এলাকায়। খতিয়ে দেখেছেন সিসিটিভি ফুটেজ।
সূত্রের খবর, আজ দিল্লিতে এনআইএ দফতরে উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে। সেখানে মোথাবাড়ি নিয়ে আলোচনা হচ্ছে। শীর্ষ আদালতে এই ভয়ংকর ঘটনার প্রাথমিক রিপোর্ট দেওয়ার আগে সব কিছু নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছেন তাঁরা। গতকাল কোচবিহারের নির্বাচনী প্রচারে এসে মালদার এই ঘটনা নিয়ে তীব্র আক্রমণ শানিয়ে গেছেন প্রধানমন্ত্রী। যা নতুন মাত্রা যোগ করেছে বলে অভিজ্ঞ মহল মনে করেন। এই ঘটনায় টিএমসি-কে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন প্রধানমন্ত্রী।
সূত্রের খবর, সিসিটিভি-সহ বিভিন্ন দিক খতিয়ে দেখে তদন্তকারীরা অবাক। এতে পুলিশের ভূমিকাও সন্দেহের উর্ধ্বে নয় বলে মনে করা হচ্ছে। অত বড় জমায়েত কি ভাবে হোল, কেন তা সরানো গেল না, তা নিয়েও বহু প্রশ্ন।
এনআইএ কি রিপোর্ট দেয়, সেদিকে তাকিয়ে এখন সব মহল।

Be the first to comment