পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবারের জন্য আগামিকাল, রবিবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে দ্বিতীয় বর্ষের আন্তর্জাতিক গোঁসাই সম্মেলনে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।
  2. শুভেন্দু অধিকারী বলেন, একটি বিশেষ গোষ্ঠীর লোকেরা যেখানে অত্যাচার করেছে এখন জামা বদল করে লাল জামা পরার চেষ্টা করছে। কারণ আজ দিল্লিতে বেবি আর আন্টি দুজনের ভাব হয়ে গেছে। আন্টি মানে একটাই পিসি। এদের মধ্যে ভাব-ভালবাসা হয়ে গেছে। তাই যখন উন্নয়ন করতে তখন অশান্তি করছে।
  3. আসন্ন কালীপুজো, ছটপুজো এবং জগদ্ধাত্রী পুজো নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে বীরভূম জেলা প্রশাসন এবং পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। সেই নিয়ে বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী গার্গী দাস, জেলা পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন।
  4. পাঁচতারা হোটেলের সুইমিং পুলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বিদেশি দুই নাগরিকের। শুক্রবার বেঙ্গালুরুর উলসুরের কনরাড হোটেলের তৃতীয় তলায় দুর্ঘটনা। হোটেলের সুইমিং পুলে ওই দুই বিদেশি নাগরিককে উদ্ধার করতে গিয়ে হোটেলের দুই কর্মচারী আহত হন।
  5. পুলিশ সূত্রে খরব, মৃত ব্যক্তিরা হলেন জার্মান নাগরিক ও বিমান সংস্থা লুফথানসা ক্রু মেম্বার আলেকজান্ডার ম্যাক্সিমিলিয়ান থেইস (৫৭)। অন্যজন স্লোভাক নাগরিক ইউরাই হোরভাট (৪৫)। এ ছাড়াও আহত হয়েছেন হোটেলের কর্মচারী মার্কিন নাগরিক ম্যাথিউ ডিসান্টিস (৪১) এবং হোটেলের পুল অ্যাটেনডেন্ট ও লাইফগার্ড রাহুল তিওয়ারি (২৮)।
  6. দুই নাবালককে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ। উদ্ধার হওয়া দুই নাবালকের নাম ঈশ্বর ধীবর (৮) এবং ইন্দ্রনীল বর্মন (১৩)। ঈশ্বরের বাড়ি বীরভূমে। ইন্দ্রনীল ঝাড়খণ্ডের বাসিন্দা। গত ৩০ অক্টোবর তাদের উদ্ধার করে হলদিয়া থানার পুলিশ।
  7. রামলীলা ময়দানে ইন্ডিয়া ব্লকের কর্মসূচি রয়েছে রবিবার। সেই কর্মসূচিতে যোগ দিতে শনিবার দুপুরে দিল্লি রওনা হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন সাংসদ দোলা সেন।
  8. পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল আম আদমি পার্টি। মুখ্যমন্ত্রী ভগবত মান লড়বেন ধুলি বিধানসভা কেন্দ্র থেকে। আপের প্রথম দফার তালিকায় রয়েছেন ৪০ জন প্রার্থী।
  9. জঙ্গল থেকে বেরিয়ে বন্ধ রেলগেটের বাধার মুখে পড়তেই ধাক্কা দিয়ে ভেঙে দিল রামলাল। রেললাইনে উঠে এদিক ওদিক দেখার পরে রেল লাইনের অন্য দিকের রেলগেট ডিঙিয়ে পেরিয়ে যায় সে। শনিবার ভোর রাতে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের খড়গপুর-টাটানগর শাখার সরডিহা বাঁশতলা রেল স্টেশনের মধ্যবর্তী রাশুয়া রেলগেটে ঘটনাটি ঘটে।
  10. মা ফ্লাইওভারে দুই গাড়ির সংঘর্ষ। ঘটনায় তিন জন আহত হয়েছে বলে খবর। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।
  11. পড়াতে যাওয়ার পথে এক গৃহশিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ। ওই অভিযোগে এলাকারই দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর থানা এলাকার মণিরামপুর ব্যায়াম সমিতি এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম দীপ কুণ্ডু এবং অর্ক সাহা।
  12. সাড়ে তিন বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানা এলাকার নীলগঞ্জ সুভাষ নগরে। আটক অভিযুক্ত।
  13. পিঠের ব্যাগে ১১ কেজির বেশি গাঁজা। তল্লাশি চালাতেই বমাল সমেত গ্রেপ্তার অভিযুক্ত। খড়গপুর রেলওয়ে স্টেশনের ঘটনা।
  14. কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগের অভিযান। এবার অভিযান চালানো হল শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকায় থাকা খাবারের দোকানগুলিতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাজুদার পকেট পরোটার দোকান থেকে শুরু করে ফুটপাথ ও ফ্লাইওভারের নীচে থাকা অন্যান্য খাবারের দোকানগুলিতে অভিযান চালানো হয়। প্রতিটি দোকান থেকে খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।
  15. মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-এর শো-কজ নোটিসকে চ্যালেঞ্জ করে অভিনেতা অজয় দেবগণ বম্বে হাইকোর্টে মামলা করেছেন। মহারাষ্ট্র এফডিএ (FDA)-র অভিযোগ, অজয় দেবগন, শাহরুখ খান এবং টাইগার শ্রফের করা ‘বিমল ইলাইচি’-র বিজ্ঞাপনটি আসলে সেই রাজ্যে নিষিদ্ধ ‘বিমল প্যান মসলা’-র একটি পরোক্ষ প্রচার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*