Bengaluru, পাঁচ তারা হোটেলের সুইমিং পুলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু

Spread the love

রোজদিন ডেস্ক : 
বেঙ্গালুরুর অভিজাত পাঁচ তারা হোটলের সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে দুই বিদেশির মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। মর্মান্তিক এই ঘটনায় ওই হোটেল সহ সংশ্লিষ্ট এলাকায় গভীর শোক ও বিস্ময় দেখা দিয়েছে।
পুলিশ সূত্রে প্রকাশ, গতকাল রাত সাড়ে এগারটা নাগাদ হালাসুরু লেকের কাছে এক পাঁচতারা হোটেলের সুইমিং পুলে জার্মানি ও স্লোভালিয়ার দুই অতিথি সাঁতার কাটতে নামেন। জলের মধ্যে কোন ভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়। তাঁদের বাঁচাতে গিয়ে এক মার্কিন অতিথি ম্যাথিউ ডেসানটিস ও হোটেলের তরুণ কর্মী রাহুল ত্রিপাঠি আহত হন। বিশ্ববিখ্যাত হিলটন গোষ্ঠীর কনরাড শাখায় এই মর্মান্তিক ঘটনায় হোটেলের পরিষেবা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
নিহত দুই বিদেশি হলেন জার্মানির আলেকজান্ডার ম্যাক্সিমিলিয়ান (৫৭) ও স্লোভাকিয়ার জুরাজ হোভোরভাথ (৪৫)। নিহত আলেকজান্ডারের শোকাহত স্ত্রী এই ঘটনায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।
কিভাবে সুইমিংপুলে তাঁরা বিদ্যুৎ স্পৃষ্ট হলেন, পুলিশ তা নিয়ে তদন্ত করছে। তাঁরা গত কয়েকদিন ধরে ওই হোটেলে ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*