পাঁচটায় ১৫

Spread the love
  1. স্বাধীনতা দিবসের দিন সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা বর্ধমানে। দুর্ঘটনায় ১১ জন নিহত 35 জন আহত। ৫ শিশুসহ ৪৫ জন বাসের যাত্রী ছিল । দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে  একটি দাঁড়ানো ট্রাকে এই পুণ্যার্থী বোঝাই বাসটি ধাক্কা মারে।
  2. পার্ক স্ট্রিট মেট্রো টানেলে মৃতদেহ
  3. প্রেমিকাকে খুন সিভিক ভলেন্টিয়ার-এর। প্রেমে প্রত্যাখ্যান করায় এই কাণ্ড বলে প্রাথমিকভাবে জানা যায়।
  4. সিঙ্গুরে নার্স খুনে গ্রেপ্তার দুজন। যাদের মধ্যে একজনের সঙ্গে নার্সটির সম্পর্ক ছিল বলে জানা যায়।
  5. কাকদ্বীপে মৃত মৎস্যজীবীর দেহ পাওয়া গেল। লক্ষণ চন্দ্র দাস নামে মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন
  6. আগামীকাল থেকে বৃষ্টির দাপট কমবে। কিন্তু অস্বাভাবিক জলীয় বাষ্প ঘাম ঝরাবে রাজ্যবাসীর
  7. তিলপাড়া ব্যারেজে জল ছাড়ার ফলে মুর্শিদাবাদের কান্দি জলমগ্ন ।এলাকা যেন বিচ্ছিন্ন দ্বীপ
  8. কান্দিতে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান কংগ্রেস নেতা অধীর চৌধুরী
  9. সময়মতো বাঁধ রক্ষণাবেক্ষণ করা হলে এই বিপত্তি হতো না বলেন অধীর বাবু। সরকার উদাসীন। যেখানে নিজেরা ক্ষমতায় সেখানে অন্য দলের প্রতি বিমাতৃসুলভ আচরণ করে থাকেন। এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা না নিলে বিডিও, এসডিও অফিস ঘেরাওয়ের হুমকি দেন অধীর বাবু
  10. আরএসএসের শতবর্ষ পূর্তি। আজ লালকেল্লায় একথা উল্লেখ করে দেশ গড়ায় আরএসএস এর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
  11. পূর্ণ মর্যাদায় আজ দিল্লিতে এআইসিসি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ছিলেন সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাগড়ে, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
  12. অনুপ্রবেশ বিপদ তা বরদাস্ত করা হবে না উচ্চ পর্যায়ের জনবিন্যাস মিশন নিয়ে আটকানো হবে দেশকে রক্ষা করতে হবে বলেন প্রধানমন্ত্রী
  13. এ বিষয়ে রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য nation first মোদী হ্যায় তো মুমকিন হ্যায়
  14. আজ স্বাধীনতা দিবসে তৃণমূল ভবনে পতাকা উত্তোলন অনুষ্ঠানে রাজ্য সভাপতি সুব্রত বকসির সঙ্গে বহিষ্কৃত নেতা আরাবুল ইসলাম।
  15. উত্তর আসানসোলে পরিত্যক্ত খনির জমা জলে পড়ে দুই ছাত্রের মৃত্যু। তৃণমূলের তরফে খনি কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*