মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মান অংশ ভেঙে নিহত ৫

আরও আটকে থাকার আশঙ্কা, শোক প্রকাশ প্রধানমন্ত্রী-র

Spread the love

রোজদিন ডেস্ক: মহারাষ্ট্র র পারভানি জেলায় নির্মীয়মান মন্দিরের অংশ ভেঙে শনিবার মর্মান্তিক ভাবে পাঁচ জন প্রাণ হারান। আরও অনেকে ভিতরে আটকে থাকার আশঙ্কা। এইদিন বিকেলে বহু পুণ্যার্থী ওই হনুমান মন্দিরে পুজো দিতে গেছিলেন। আচমকা ই তার একাংশের চাঙড় ভেঙে পড়ে। সূত্রে র খবর, মন্দিরের বাইরের অংশে কাজ চলছিল। বাঁশ,লোহার রড লাগানো ছিল,আচমকাই এই অংশের চাঙড় ভেঙে বিপত্তি দেখা দেয়৷ অনেক পুণ্যার্থী এর নীচে চাপা পড়েন। এতে ব্যাপক চাঞ্চল্য, আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরু হয় নিরাপদ জায়গায় যাওয়ার জন্য হুড়োহুড়ি ও। অনেকে পদদলিত ও হন। সন্ধ্যা অবধি পাওয়া খবরে পাঁচ জন মৃত্যুর খবর মিলেছে। আরও অনেকে ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে থাকার আশঙ্কা। উদ্ধারকারী দল তা সরিয়ে কেউ আটকে আছেন কিনা দেখছেন। মমর্মান্তিক এই ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য, উত্তেজনা দেখা দেয়। বহু উদ্বিগ্ন মানুষ পরিবারের খোঁজে
ভিড় জমান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন কলকাতায়। এই খবর পাওয়া মাত্র সমাজ মাধ্যমে গভীর শোক ব্যক্ত করেন তিনি। নিহত দের পরিবার কে গভীর সমবেদনা জানান, আহত দের দ্রুত আরোগ্য কামনা করেন।
মহারাষ্ট্র সরকার এই দুর্ঘটনা র কারণ খতিয়ে দেখছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*