কলকাতা সহ রাজ্যে জমজমাট জামাই ষষ্ঠী

Spread the love

রোজদিন ডেস্ক: প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে জামাই ষষ্ঠী তে অর্ধ দিবস ছুটি দেওয়া শুরু হয়। যদিও অর্ধ দিবসের বদলে পূর্ণ দিবস কেন ছুটি নয় তা নিয়ে সরকারি কর্মী মহলের একাংশে চাপা ক্ষোভ ছিল।।নতুন সরকারের আমলের প্রথম জামাই ষষ্ঠী শনিবার পড়ায় পুরো ছুটি ই মিলেছে, তাই এই দিন টি উদযাপনে মেতে ওঠেন বেশির ভাগ মানুষ ই।। রোদ ঝলমল দিনে পরিবার নিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন৷
এবার ই প্রথম মন্ত্রী, বিধায়ক হয়েছেন, এমন অনেকের কাছেই এই দিন টি অন্য মাত্রা নেয়। এবার ই প্রথম বিধায়ক হয়েছেন সজল ঘোষ। বিজেপি র সদাহাস্যময়, রসিক সজল ঘোষের বাড়ি এই উপলক্ষে জামাই দের সমাগমে ভরে ওঠে। প্রয়াত পিতা মাতার অবর্তমানে তিনি ই এই দায়িত্ব তুলে নিয়েছেন।
এবার জিতে মন্ত্রী হয়েছেন দিবাকর ঘরামি। শাশুড়ি প্রয়াত হয়েছেন বহু আগে। শনিবার বহু বছর পর তিনি পৌঁছে যান শ্বশুর বাড়ি।। তাঁর জন্য রকমারি খাবারের আয়োজন ই শুধু না, মন্ত্রী জামাই কে বরণ করে নেন তাঁর শ্বশুর মশাই। দুজনে এক সঙ্গে বসে খাওয়া সারেন।
জামাই ষষ্ঠী তে প্রতিবার ই শাশুড়ি র হাতের রান্না খেতে মুখিয়ে থাকেন অভিনেতা বিশ্বনাথ বসু। এবার ও তার ব্যতিক্রম ছিল না।
জামাই গৌরব চক্রবর্তী র জন্য রান্না করেছেন তাঁর শ্বশুর মশাই।
বেশ কয়েক বছর হোল,জামাই দের বাইরে খাওয়ানো র চল দেখা যাচ্ছে। শনিবার কলকাতার রেস্তোরাঁ গুলিতে ছিল উপছে পড়া ভিড়।
বিজেপি র বিধায়ক হয়েছেন সন্দেশখালির প্রতিবাদী রেখা পাত্র। তিনি এইদিন এক রক্তদান শিবিরে অংশ নেন। রক্ত দেন ও।
সব মিলিয়ে জামাই ষষ্ঠী এইদিন নানা ভাবে জমজমাট ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*