রোজদিন ডেস্ক: রাজ্যে পরিবর্তনের সরকারের কান্ডারি শুভেন্দু অধিকারী কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাংলায় দীর্ঘ চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার দুদিনের সফরে কলকাতা এসেছেন তিনি। তারকেশ্বরে পশিচমবঙ্গ দিবসের অনুষ্ঠান মঞ্চে পাশাপাশি ছিলেন তাঁরা। এই দিন টি উদযাপন সহ নানা বিষয়ে মুখ্যমন্ত্রী কে লেখেন প্রধানমন্ত্রী। বলেন, বিধান সভা নির্বাচনে রাজ্যবাসী যে রায় দিয়েছেন তা চিরস্মরণীয়। ক্ষমতায় আসার কদিনের মধ্যে মুখ্যমন্ত্রী র কাজ, সিদ্ধান্ত গুলির ভূয়সী প্রশংসা করেন তিনি। শেষে লেখেন, এই রাজ্য তার প্রজ্ঞা, সৃজন শীলতা, অদম্য চেতনা নিয়ে ভারত কে অনুপ্রাণিত করে চলুক। এখানকার মানুষ নতুন আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান, তাঁদের প্রিয় দেশের অগ্রগতি, সমৃদ্ধিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখুক।
তাঁর প্রিয়, শ্রদ্ধেয় নেতা প্রধানমন্ত্রী র এই চিঠি পেয়ে আপ্লুত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর জন্য তিনি কৃতজ্ঞ বলে জানান। রাজ্যের জনগণের পক্ষে তিনি প্রধানমন্ত্রী কে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানান। প্রিয় এই রাজ্যের সার্বিক উন্নয়ন, উজ্জ্বল ভবিষ্যতে র জন্য একসঙ্গে কাজ করে এগিয়ে চলার অঙ্গীকার করেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ভাবে কঠোর পরিশ্রম করে রাজ্যের উন্নয়নের চেষ্টা করছেন, কঠোর পরিশ্রমী প্রধানমন্ত্রী নজর এড়ায় নি। এতে খুশি তিনি ও। চান, রাজ্যে তাঁদের প্রথম সরকার জনগণের আশা আকাঙ্খা পূরণের কাজ করবে।

Be the first to comment