পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘সঠিক পদ্ধতি মেনে বিরোধী দলনেতা বাছেনি তৃণমূল। নিজের বিধায়কদের সইও জাল করেছে তৃণমূল। হেরে যাওয়ার পরেও চুরির অভ্যেস যায়নি। তৃণমূলের ২ জন বিধায়কের থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। ১৪ জনের সই জাল হয়েছে। সই বিতর্কেই ১৩ জন তৃণমূল বিধায়কদের জিজ্ঞাসাবাদ করছে সিআইডি।
  2. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘অন্নপূর্ণা যোজনা নিয়ে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। প্রকৃত উপভোক্তার তথ্য নিতেই এই ফর্ম। লক্ষ্মীর ভাণ্ডারের সময়ে একাধিক দুর্নীতি হয়েছে। ইতিমধ্যেই ২২টি ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। এই ২২ অ্যাকাউন্টের মাধ্যমে পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন। ১৫টি অ্যাকাউন্ট চালাতেন মুস্তাফিজ়ুর। রাকিবুল শেখের নামেও ছিল লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিট গঠনের কথাও হচ্ছে। এই ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা কততে গিয়ে দাঁড়াবে জানি না।
  3. সোমবার থেকে খুলেছে রাজ্যের একাধিক স্কুল। সরকারি নির্দেশ মতো এ দিন প্রার্থনায় গাওয়া হলো বন্দে মাতরম। তার সঙ্গে গাওয়া হয়েছে জনগণমন।
  4. আজ, ১ জুন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হল।
  5. ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে রাণি রাসমণি অ্যাভিনিউতে ধর্নায় বসতে চলেছেন তৃণমূল নেত্রী। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ করলেন তিনি। সাফ বলে দিলেন, ‘ধর্না হবে। পুলিশ যেখানে আটকাবে, বসে পড়ব।’
  6. সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় ধৃত পাঁচজনের জামিন। সোমবার তাঁদের জামিন দিয়েছে বারুইপুর মহকুমা আদালত।
  7. ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার তৃণমূলের। দল বিরোধী কাজের অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছে বলে সূত্রের খবর।
  8. কালনায় ত্রাণ-দুর্নীতির অভিযোগে ধৃত তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায়। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগের ভিত্তিতে রবিবার অভিযানে নামে পুলিশ। তৃণমূলের ব্লক পার্টি অফিসে গ্যাস কাটার দিয়ে লোহার গ্রিল কেটে ভিতরে ঢোকে কালনা থানার পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়েছে ত্রাণের ত্রিপল, সরকারি হুইল চেয়ার, অক্সিজেন সিলিন্ডার।
  9. কলকাতা পুলিশের দুই কর্মীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। সোমবার অভিযুক্ত দুই পুলিশকর্মীকে গ্রেপ্তার করেছে লালবাজার।
  10. অনলাইন বেটিং চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করল চাকদা থানার পুলিশ।
  11. খাদ্য ভবনের পাঁচতলা থেকে পড়ে গেলেন খাদ্য বিপণন দপ্তরের যুগ্ম সচিব। সোমবার পাঁচতলা থেকে নীচের ল্যান্ডিংয়ে পড়ে যান তিনি। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম-এ ভর্তি করা হয়েছে তাঁকে।
  12. কাঁসাই নদীতে স্নান করতে নেমে বিপত্তি। নদীর জলে তলিয়ে মৃত্যু তিন বন্ধুর। মৃতদের নাম নিখিল চারি (১৬), জেনিথ চারি (১৭), ক্যালেব ডি বাঙ্গ (১৬)।
  13. সোমবার ভবানীভবনে হাজিরা দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। শারীরিক অসুস্থতার জন্য হাজিরা দিতে পারছেন না বলে সিআইডি-কে চিঠি দিয়ে জানিয়েছেন তিনি।
  14. হাওড়ার মঙ্গলা হাটে বিক্ষোভ অস্থায়ী ব্যবসায়ীদের। অভিযোগ, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে রাস্তায় বসে ব্যবসা করার অনুমতি দেওয়া হচ্ছে না।
  15. সোমবার ভোরে মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে (যশবন্তরাও চবন এক্সপ্রেসওয়ে) কন্টেনার বোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা। পুলিশ জানায়, ওল্টানো ট্রাকে অন্য একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে দু’জনের মৃত্যু হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*