রোজদিন ডেস্ক : মাত্র এক মাসও হয়নি। দীর্ঘ পনের বছর রাজ্য শাসন করা তৃণমূল কার্যত তাসের ঘরের মত ভাঙছে!! ইতিমধ্যে সমমনস্ক বিধায়কদের নিয়ে দলের বিদ্রোহী মুখ ঋতব্রত ব্যানার্জি নতুন দল গড়ার উদ্যোগ নিচ্ছেন বলে জানা গেছে।সূত্রের খবর, ২২ জন বিধায়ক কে নিয়ে একটি হোটেলে তিনি বৈঠক করেছেন৷ যদিও এখন ই প্রকাশ্যে তাঁরা তা মানতে চান নি।
তবে বিধায়কদের সই জাল নিয়ে দুই বিধায়ক ঋতব্রত ব্যানার্জি ও সন্দীপন সাহা প্রকাশ্যেই দলের বিভিন্ন কার্যকলাপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। জানিয়েছেন, দলে প্রতিবাদ তো দূরস্থান, কোন কথাই বলা যেত না। এমনকি দলের ভিতরেই তাঁকে নির্বাচনে পরাজিত করার জন্য চক্রান্ত করা হয়েছিল বলে বিস্ফোরক অভিযোগ করেন ঋতব্রত ব্যানার্জি।
নির্বাচনে ক্ষমতা হারানোর পরেও দল যেভাবে একাধিক বিধায়কের সই জাল করেছে, এর বিরুদ্ধে তাঁরা প্রতিবাদ না করে পারেননি বলে দুই বিদ্রোহী বিধায়ক জানিয়েছেন।
বিষয়টি সামনে আসতেই দল তাঁদের বহিষ্কার করেছে।
সূত্রের খবর, সাবেক তৃণমূল থেকে বেরিয়ে তাঁরা এবার নতুন দল গড়ার উদ্যোগ নিচ্ছেন। এই নিয়ে আলাপ আলোচনাও চলছে বলে বিশেষ সূত্রে জানা যায়।

Be the first to comment