পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. সংকল্প পত্র প্রকাশের শুরুতে অমিত শাহ বলেন, এই সংকল্প পত্রের মাধ্যমে বাংলায় নতুন দিশা দেখানো হবে। বাংলার হৃতগৌরব পুনরুদ্ধার করা হবে। মোদীজির ‘বিকশিত ভারত’-এর পরিকল্পনার বিষয়টিও এই সংকল্প পত্রে থাকবে।
  2. অমিত শাহ জানালেন, প্রধানমন্ত্রী কিষান প্রকল্পে বাড়ানো হবে টাকা। সংকল্প পত্রে বলা হয়েছে, কেন্দ্রের ৬০০০ টাকার সঙ্গে রাজ্য সরকারের ৩০০০ টাকা যোগ করে মোট ৯০০০ টাকা করে দেওয়া হবে।
  3. প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য যুবকদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা বিজেপির সংকল্প পত্রে। এ ছাড়া, যাঁরা দুর্নীতির জন্য চাকরি থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের নতুন করে নিয়োগে পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে।
  4.  বিজেপি বাংলায় ক্ষমতায় এলে প্রতি মাসে বেকারদের তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হবে বলে জানান শাহ।
  5. বিজেপির সংকল্প পত্রে মহিলাদের জন্যেও মাসিক তিন হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
  6. ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন চালু করার প্রতিশ্রুতি বিজেপির সংকল্প পত্রে।
  7. ক্ষমতায় এলে ১ বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান’, মেদিনীপুরে দাঁড়িয়ে আশ্বাস অমিত শাহের।
  8. উত্তর ২৪ পরগনার স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের তেঁতুলিয়া হাই স্কুলের মাঠে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বৃহস্পতিবার অসমের ভোটে ব্যাপক জালিয়াতি হয়েছে। সেই একই কায়দায় বাংলাতেও ভোটের দিন ভোট জালিয়াতি করা হতে পারে বলে আশঙ্কা নেত্রীর।
  9. তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন, আপিল করবেন আমরা ট্রাইব্যুনালে লড়াই করব।
  10. মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) মৎস্য নিয়ে কথা বলছেন। আমাদের রাজ্যে ভেড়িতে ভর্তি। এত বড় মিথ্যে বললেন মোদীবাবু! বিহারে নাকি এত মাছ উৎপাদন হয় যে বাইরে পাঠাতে হয়। বিহারে তো মাছ খেতেই দেওয়া হয় না। তাই বাইরে যায়। আমাদের এখানে কত মাছ উৎপাদন হয়, হিসাব নিয়ে বলব।
  11. বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার আগে বছরে ২কোটি চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিল। সেই প্রসঙ্গ তুলে অভিষেকের অভিযোগ, সারা বাংলায় ৫০০০ লোককেও চাকরি দেয়নি কেন্দ্রের বিজেপি সরকার।
  12. বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে শুক্রবার ভোট প্রচার করতে মন্দির নগরীতে আসেন অভিনেতা দেব তৃণমূল সাংসদ দীপক অধিকারী।
  13. বিডিওর সঙ্গে দেখা করে নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের স্বার্থে কেন্দ্রীয় বাহিনীর টহল বৃদ্ধির দাবি জানালেন বিষ্ণুপুরের সাংসদ।
  14.  উত্তর ২৪ পরগনা জেলার হাবরা এলাকার চাল ব্যবসায়ী নিরঞ্জন সাহার বাড়িতে ইডি।
  15. বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের এক আইএসএফ কর্মীর বাড়ি থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করেছে উত্তর কাশিপুর থানার পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*