- আগামী ১ এপ্রিল থেকেই মিলবে যুবসাথী ও ক্ষেতমজুর ভাতা, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
- যুবসাথীর ঘোষণা করলেও সরকারি কর্মীদের ডিএ নিয়ে নীরব মুখ্যমন্ত্রী।
- বাইপাস থেকে গড়িয়াহাটগামী অটোয় তল্লাশি চালিয়ে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, ধৃত ১।
- অবশেষে বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ আখতার আলির, ৭ দিনের জেল হেফাজত।
- হাওড়ায় বহুতল থেকে ভারী লোহার রড নিচে পড়ে মৃত্যু দুই ব্যক্তির।
- ঝাড়খণ্ড-আসানসোলে কয়লা-মামলার তদন্তে বিপুল নগদ উদ্ধার, ধৃত ২ ব্যবসায়ী।
- মাত্র ৩০ টাকার জন্য স্ত্রীকে খুনের অভিযোগে আত্মসমর্পণ স্বামীর। হাড়োয়ার ঘটনা।
- ত্রিকোণ প্রেমের জের, মাটিগাড়ায় জঙ্গল থেকে উদ্ধার দশম শ্রেণির ছাত্রের দেহ।
- বিবাহ বহির্ভূত সম্পর্ক, মালদহে প্রৌঢ়কে কুপিয়ে খুনে ধৃত ১ মহিলা-সহ ৩।
- মঙ্গলবার সকালে ফের ভূমিকম্প সিকিমে। এদিন সকালে কেঁপে উঠল নামচি, মঙ্গন। এই নিয়ে টানা চারদিন ভূমিকম্প সিকিমে।
- অসুস্থ কপিল সিব্বল, সুপ্রিম কোর্টে হল না
আইপ্যাক মামলার শুনানি। মামলার প্রথম দিনের শুনানিতে ইডির বিরুদ্ধে হওয়া এফআইআরে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। - অসুস্থ এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, হাসপাতালে ভর্তি, উদ্বেগ রাজনৈতিক মহলে।
- আজ দিল্লিতে কমিশনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক সিইও মনোজ আগরওয়ালের। কবে, ক’দফায় ভোট বাংলায়, সূচি চূড়ান্ত হতে পারে আজকের বৈঠকে।
- বৃহস্পতিবার শুরু উচ্চ মাধ্যমিক, শিক্ষক নিয়ে সমস্যা হবে না৷ জানাল সংসদ।
- সুপ্রিম কোর্টের নির্দেশে সাতদিন পিছিয়ে গেল শুনানি, কবে চূড়ান্ত ভোটার তালিকা, প্রশ্নে নীরব কমিশন।

Be the first to comment