- কাল বিজেপির জনসভা ব্রিগেডে। আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- সংসদের দুটো কক্ষেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের নোটিস সাবমিট করেছে বিরোধীরা।সংসদের দুটো কক্ষেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের নোটিস জমা দিয়েছেন বিরোধীরা।
- টানা তিন সপ্তাহ পতনের সাক্ষী সেনসেক্স ও নিফটি৫০। এ সপ্তাহের পাঁচ সেশনের মধ্যে চার সেশনেই পয়েন্ট কমেছে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের।
- আজ প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধির কিস্তির টাকা জমা পড়বে কৃষকদের অ্যাকাউন্টে।
- দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির সিপিকে ডেপুটেশনে চাইল কেন্দ্র
- রাজ্য সরকারি শ্রমিক–কর্মচারী ও শিক্ষকদের সংগ্রামী যৌথ মঞ্চ এবং যুক্ত মঞ্চের ডাকা ধর্মঘটকে ঘিরে উত্তেজনা ছড়াল সিউড়িতে।
- মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরেও রীতিমতো তালা মেরে বিক্ষোভ দেখান যৌথ মঞ্চের সদস্যরা।
- শুক্রবার সকালে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে পদত্যাগ করার ঘোষণা করেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী।
- গ্যাস সিলিন্ডারের সঙ্কটের জেরে সমস্যায় পড়েছেন সুন্দরবনের মৎস্যজীবীরা। গ্যাস না মেলায় গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না বহু ট্রলার।
- কেরালায় মাছ ধরতে গিয়ে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হয়ে গেলেন কুলতলির বাবা ও ছেলে। নিখোঁজ দু’জন হলেন কুলতলি ব্লকের সানকিজাহান এলাকার বাসিন্দা লক্ষন দাস (৪২) ও তাঁর ছেলে বাদল দাস (২০)।
- কলকাতা-সোলপাট্টাগামী যাত্রিবাহী বাস দুর্ঘটনার কবলে। ঘটনায় আহত ১৬ জন বাস যাত্রী।
- গ্যাসের স্টক কত, গ্রাহকরা পাচ্ছে কি না, কালোবাজারি হচ্ছে নাতো? এসব দেখতেই স্পেশাল ব্রাঞ্চের পুলিশ নিয়ে গ্যাস গোডাউনে অভিযান চুঁচুড়ার মহকুমা শাসকের।
- গুজরাটের বানাসকাঁথা জেলায় লাক্সারি স্লিপার বাসে আগুন। শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ১ যাত্রী ঝলসে মারা গিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন।
- ইরাকে আমেরিকার সামরিক বিমান ভেঙে পড়ার ঘটনায় বিমানে থাকা ৬ জনের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে।
- লেবাননে লিটানি নদীর উপর জ়ারেই ব্রিজে হামলা ইজ়রায়েলের। শুক্রবার সকালে হামলা হয়েছে।

Be the first to comment