- মোহনবাগান ক্লাবে প্রয়াত টুটু বসুকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- বিধায়ক হিসেবে বিধানসভায় শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পরেই একে একে শপথ নিলেন পাঁচ মন্ত্রী— দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া এবং নিশীথ প্রামাণিক। শপথবাক্য পাঠ করালেন প্রোটেম স্পিকার তাপস রায়।
- বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেওয়া হলো ‘গার্ড অফ অনার’।
- ফের অসুস্থ কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। তাঁকে গুরুগ্রামের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- আরজি করকাণ্ডে এবার তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির দাবি জানাল পরিবার। নির্মল ছাড়াও তৃণমূল পরিচালিত পানিহাটি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ দে এবং স্থানীয় তৃণমূল নেতা সঞ্জীব মুখোপাধ্যায়কে জেরা ও গ্রেফতারের দাবি জানিয়ে শিয়ালদহ আদালতে আবেদন জানালেন তিলোত্তমার বাবা।
- আগামী শনিবারের বদলে ১ জুন থেকে খুলবে স্কুলগুলি। তীব্র গরমের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বৈঠকে শিক্ষা সচিবকে এই নির্দেশ দেন। ১১ মে থেকে গরমের ছুটি শুরু হয়েছিল।
- রাজ্যের সমস্ত কলেজ পরিচালন সমিতি ভেঙে দিলো উচ্চ শিক্ষা দপ্তর।
- জয়ের পরে শপথেও মাছ-ভাত। বিজেপি সরকার এলে আমিষ বন্ধ— এই বার্তা ভুল প্রমাণ করতেই বিধানসভাতেও মাছ-ভাতের আয়োজন। শপথ নেওয়া বিধায়কদের জন্য বুধবার বিধানসভায় ঢালাও মাছভাতের ব্যবস্থা করা হয়েছে।
- মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথ খুনের তদন্তে এ বার অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করল সিবিআই। থ্রিডি স্ক্যানিং করে খুনের সময়ের ঘটনাস্থল পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
- নওদা কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ নিলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। রেজিনগর কেন্দ্র ছাড়বেন বলে জানালেন তিনি।
- গুরাপ থানা এলাকায় গোরু পাচারের একটি বড়সড় প্রচেষ্টা ব্যর্থ হলো। জাতীয় সড়কে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ দু’টি গবাদিপশু বোঝাই গাড়ি আটক করেছে। এই ঘটনায় মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
- ইরান-আমেরিকা সংঘাতের সোনা ও রুপোর আমদানিতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্র ঘোষণা করেছে, সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ১০ শতাংশ বেসিক কাস্টমস ডিউটি এবং ৫ শতাংশ এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট সেস।
- সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২২ মে।
- বুধবার তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা সফল ভাবে প্রমাণ করেছেন চন্দ্রশেখর জোসেফ বিজয়।
- বুধবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে সালার থানার পুলিশ উজুনিয়া পঞ্চায়েত এলাকার চুনশহর গ্রামে চুনশহর প্রাথমিক স্কুল চত্বর লাগোয়া এলাকা থেকে প্রায় ২১টি বোমা বাজেয়াপ্ত হয়।

Be the first to comment