তপসিয়ায় অগ্নিকান্ড, কঠোর ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর 

Spread the love

রোজদিন ডেস্ক :

তপসিয়ায় অগ্নিকান্ডর ঘটনায় কঠোর ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। যে কারখানায় এই অগ্নিকাণ্ড হয়, সেই বহুতলটি অবৈধ। তা ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানান। শহরের সব অবৈধ কারখানার বিদ্যুৎ, জলের লাইন কেটে দেওয়া হবে হুঁশিয়ারি দেন।

আজ ওই কারখানার মালিক ও সুপারভাইজারকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মুখ্যমন্ত্রী জানান, তপসিয়ার ঘটনা নিয়ে চার দফতরের সমন্বয়ে তাঁরা একটি কমিটি গঠন করেছিলেন। আজ তার রিপোর্টে যা মিলেছে, তা কলকাতা, রাজ্যের ক্ষেত্রে অশনি সঙ্কেত।

এই সব নিয়ে যাঁদের সতর্ক হওয়া প্রয়োজন, তাঁরা যেন এখন থেকেই সতর্ক হন বলে তিনি হুঁশিয়ারি দেন।

মুখ্যমন্ত্রী বলেন, সম্পুর্ন বেআইনিভাবে তপসিয়ার ওই কারখানা চলছিল। এর জল, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বলা হয়েছে। কসবা, তিলজলা,মোমিনপুর, একবালপুর ইত্যাদি এলাকায় যত অবৈধ কারখানা আছে, সব খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়া হবে।  কোন বেআইনি কাজ বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, গতকাল তপসিয়ায় অগ্নিকান্ডে দুজন মর্মান্তিকভাবে প্রাণ হারান। গুরুতর আহত হয়ে তিনজন হাসপাতালে ভর্তি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*