রোজদিন ডেস্ক :
সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল আজ প্রকাশিত হোল। পাশের হার ৮৫.২০%। গতবারের থেকে কম। গতবার পাশের হার ছিল ৮৮.৩৯%। এবার পাশের হারে ছাত্রীরা এগিয়ে আছে। তাদের পাশের হার ৮৮%। ছাত্রদের পাশের হার ৮২%.। পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লক্ষ ৫৭ হাজার ৫১৭।
পাশের হারে সব থেকে এগিয়ে তিরুবন্তপুরম, ৯৫.৬২%।দ্বিতীয় স্থানে চেন্নাই, তৃতীয় বেঙ্গালুরু ৯৩.১৮%। পূর্ব ও পশ্চিম দিল্লিতে পাশের হার যথাক্রমে ৯১.৭৩% ও ৯২.৩৪%।
প্রযুক্তির সহায়তায় গত কয়েক বছর ধরেই এই পরীক্ষায় খাতা দেখা হয়, এবার ও তার ব্যতিক্রম হয়নি।
এবার ৯৪ হাজার পড়ুয়া ৯০% এর বেশি নম্বর পেয়েছেন। ৯৫ % এর বেশি পেয়েছেন ১৭ হাজারের বেশি।
ডিজি লকারে তথ্য দেওয়া থাকলে সেখানেই ফলাফল দেখা যাবে।

Be the first to comment