পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. এটা ইলেকশন কমিশন নয়, টর্চার কমিশন, তুঘলকি কাণ্ড করছেন, হিটলারি অত্যাচার চালাচ্ছে, নবান্ন থেকে ফের কমিশনকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  2. বিহারে যে ডকুমেন্ট অ্যালাও হল, সেটা কেন এখানে হবে না। কেন বাংলা টার্গেট? প্রশ্ন মুখ্যমন্ত্রীর।
  3. বিজেপির লোকেদের সাইকোলজিক্যাল সমস্যা আছে, ওদের বলবো ভালো সাইকোলজিস্ট দেখান, তোপ তৃণমূলনেত্রীর।
  4. রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মদিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  5. বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথ নিলেন বিএনপির নির্বাচিত সদস্যরাও।
  6. গাড়ি থেকে প্লট, কোনও সরকারি সুবিধা নেবেন না বিএনপির নির্বাচিত সদস্যরা, মাস্টার স্ট্রোক তারেকের
  7. তৃতীয়দিনও যুবসাথীর শিবিরে ফর্ম তোলার জন্য বেকার তরুণ, তরুণীদের উপচে পড়া ভিড়।
  8. প্রথম দু’দিনেই আবেদনপত্র তুললেন প্রায় সাড়ে ১৩ লক্ষ আবেদনকারী।
  9. মঙ্গলবার ভারত সফরে এলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকড়, স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  10. সহপাঠিনীকে খুনের অভিযোগ, পুলিশের জালে এক তরুণ, ইন্দোরের ঘটনা।
  11. এপ্রিলেই পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে নির্বাচন, মার্চের মাঝামাঝি নির্ঘন্ট ঘোষণা।
  12. সিপিএম ছেড়ে কি ঘাসফুলের পথে, প্রতীকুর, তুমুল জল্পনা, মুখে কুলুপ বামেদের।
  13. ফেসবুকে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কুরুচিকর মন্তব্য, শান্তিপুর থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের।
  14. বঙ্গ বিজেপির সংখ্যালঘু ও ওবিসি সেলের পদাধিকারীদের নাম ঘোষণা।
  15. বাবরি মসজিদ তৈরির জন্য ৫০ শতাংশের বেশি আর্থিক সাহায্য এসেছে বাংলাদেশ থেকে। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে সাতদিন বাংলাদেশে ছিলেন হুমায়ুন কবীর, বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*