সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনাবাহিনীকে কুরুচিকর মন্তব্য, লিখিত অভিযোগ শান্তিপুর থানায়

Spread the love

রোজদিন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনাবাহিনীকে কটুক্তি করার অভিযোগে নদিয়ার শান্তিপুর থানা এলাকায় এক যুবকের বিরুদ্ধে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ, তিনি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কুরুচিকর ও দেশবিরোধী মন্তব্য পোস্ট করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয়ভাবে উত্তেজনা ছড়ায়। এ নিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলেন, সামনে নির্বাচন থাকায় এই ধরনের পোস্ট ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে। তাঁর দাবি, এমন কর্মকাণ্ড সমাজের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দাঙ্গার পরিবেশ সৃষ্টি করতে পারে। তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও উপযুক্ত পদক্ষেপের দাবি জানান। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

ছবি: কাজল বসাক

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*