পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. রায়দিঘিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, হিন্দু শরণার্থীদের চিন্তার কারণ নেই। একজনেরও নাম বাদ যাবে না ।
  2. হুমায়ুন কবীরকে পরিকল্পনা করেই বাইরে বার করে বাবরি মসজিদ তৈরি করার ষড়যন্ত্র করা হয়েছে : অমিত শাহ
  3. চাকরিতে দুর্নীতি, নিয়োগে দুর্নীতি, যা হচ্ছে, তা বন্ধ করতে হবে। সিন্ডিকেটরাজ বন্ধ করতে হবে। সীমান্তের সুরক্ষা বাড়াতে হবে : অমিত শাহ
  4. বাংলার পরিবর্তনের জন্যই পরিবর্তন যাত্রা। তৃণমূলকে ভোট দেওয়ার ভুল করলেই এখানে ভাইপোর শাসন হবে, মমতার দিদির শাসন হবে না : অমিত শাহ
  5. আমরা ক্ষমতায় এলেই সপ্তম পে কমিশন করব : অমিত শাহ
  6. ভবানীপুর একটা ছোট কেন্দ্র। ২.৬ লক্ষ ভোটার আছেন। আগে ৫৪ হাজার বাদ গিয়েছিল। এখন দু’হাজার বাদ গিয়েছে। আমি চেষ্টা করেছি, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে নির্বাচন কমিশন, মৃতদের পরিবারকে নিয়ে শান্তিপূর্ণ ভাবে সহযোগিতা করেছি। আজকে আমি বলছি, যোগ্য ভোটারদের না তুলে কমিশন আগেই নির্বাচন করতে চাইছে। বাংলার মানুষ তৈরি আছে জবাব দিতে — মমতা বন্দ্যোপাধ্যায়
  7. আমি ভবানীপুরে জিতব। এক ভোটে হলেও জিতব : মমতা বন্দ্যোপাধ্যায়
  8. মমতা বন্দ্যোপাধ্যায়: আমি স্তম্ভিত। পক্ষপাতদুষ্ট আচরণ করছে নির্বাচন কমিশন। দেশের গণতন্ত্রকে নষ্ট করছে কেন্দ্রীয় সরকার।
  9. সোমবার তপসিলির সংলাপ কর্মসূচি নিয়ে দলের সংগঠকদের সঙ্গে নজরুল মঞ্চে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  10. বৈঠকে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে তফসিলি সম্প্রদায়ের মানুষের উপর হামলা নিয়ে সরব হন তিনি।
  11. গোর্খ্যাল্যান্ড রাজ্য গঠন সম্বব না হলে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে নীতিন নবিনের সভায় সরব হন গোর্খারা।
  12. ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিসে মিসাইল হামলা চালানো হয়েছে বলে দাবি IRGC-র। তেল আভিভে নেতানিয়াহুর অফিস, হাইফায় মিলিটারি সেন্টারে হামলা চালানো হয়েছে বলে Fars News Agency-তে দাবি করেছে IRGC।
  13. আল জ়াজিরাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির। তিনি বলেছেন, ‘ওমানে যা হয়েছে সেটা আমাদের সিদ্ধান্ত ছিল না।’
  14. আমেরিকা-ইজ়রায়েলের হামলায় ইরানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। খবর ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম সূত্রে।
  15. সৌদি আরবের অ্যারামকো অয়েল রিফাইনারিতে ইরানের ড্রোন হামলা। সাহিদ-১৩৬ ড্রোন ব্যবহার করে হামলা হয়েছে।

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*