- কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের কাছে রাহুল গান্ধীর নেতৃত্বে ধর্নায় কংগ্রেস নেতা-কর্মীরা। আছেন সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও।
- কসবায় ৫০টি বাসের উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে তিনটি চার্জিং স্টেশনেরও উদ্বোধন করলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘পরিবহণ ব্যবস্থা ঢেলে সাজানো হবে। আরও ইলেকট্রিক বাস আনা হবে। বাড়ানো হবে এসি বাসও। মেট্রো পথকে আরও সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছে।’
- বিদ্যুৎ চুরি রুখতে বিশেষ অ্যাপ তৈরি করল রাজ্য। বিদ্যুৎ প্রহরী অ্যাপ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অ্যাপে অভিযোগ জানানো যাবে বিদ্যুৎ চুরি ও হুকিংয়ের বিষয়ে।
- কমিশনের রিপোর্ট চেপে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR করবেন, জানালেন বরানগরের শহিদ বিশ্বনাথ রায়ের ছেলে রাজীব রায়।
- কমিশনের রিপোর্ট চেপে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR করবেন, জানালেন বরানগরের শহিদ বিশ্বনাথ রায়ের ছেলে রাজীব রায়।
- মমতা বলেন, ‘সাহস থাকলে আমাদের সঙ্গে থাকবেন। সাহস না থাকলে বিজেপির বি টিম নয়, সরাসরি বিজেপিতে চলে যান।
- ঋতব্রত তৃণমূলকে কটাক্ষ নেত্রীর। মমতা বলেন, ‘বলছে আমাদের মিটিংয়ে নাকি গান-বাজনা হয়। আরে গান ছাড়া বিপ্লব-আন্দোলন হয়।
- সভায় মমতা বলেন,‘সিম্বল কাড়বেন। টাকা কাড়বেন। এই কর্মীদের টাকা দিয়ে আনতে হয়নি। প্রাণের টানে, হৃদয়ের টানে চলে এসেছে। আমি গদ্দারদের ছেড়ে কথা বলব না। ব্যাট বলের খেলা হবে। তুমি আমার সিম্বল কাড়লে আমি ছাড়ব না। যদি কাড়ে আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব।
- মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেই রয়েছেন রাজীব কুমার। এ দিন ক্যাথিড্রাল রোডের সভামঞ্চে তাঁর উপস্থিতি বুঝিয়ে দিল কালীঘাট শিবিরেই রয়েছেন প্রাক্তন পুলিশ কমিশনার।
- তারামণ্ডলের সামনের সভা থেকে ঋত-শিবিরকে তীব্র কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সাংসদ বলেন, ‘ওই বিধায়কদের এক্সপায়ারি ডেট ২০২৯।’
- ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বলেন, ‘শহিদ দিবসের মঞ্চ কোনও রিয়্যালিটি শোয়ের মঞ্চ নয়। অথচ এতদিন এ ভাবেই পালিত হয়েছে। নেতা-কর্মী নয়, মঞ্চে জায়গা পেতেন সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করা তারকা, সিনেমার কলাকুশলীরা। আর রাজনৈতিক নেতারা পিছোতে পিছোতে পিছনের সারিতে চলে গেলেন।
- ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিভিন্ন এলাকা থেকে এই সভায় আসার পথে কর্মীদের আক্রমণ করা হয়েছে। বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে।
- শহিদ স্মরণের মঞ্চে বক্তব্য রাখতে উঠে কামারহাটির বিধায়ক মদন মিত্র চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, ‘অভিষেক এক ঘণ্টা সময় দিয়েছে। মমতা, আপনাকে আমরা এক মাস সময় দিচ্ছি। আপনি অভিষেকের হাত ছেড়ে প্রকৃত তৃণমূলের হাত ধরুন।’
- মেয়ো রোডে শহিদ স্মরণের মঞ্চে কর্মী নেতাদের তৃণমূলের পাশে থাকার বার্তা দিলেন অনুব্রত মণ্ডল।
- হলদিয়ার এনার্জি লিমিটেড কারখানায় মৃত্যু হলো এক শ্রমিকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তুলসী পাত্র (৪৮)। তাঁর বাড়ি বানেশ্বরচকে।

Be the first to comment