রোজদিন ডেস্ক :
দিল্লি উচ্চ আদালত অনশনরত সোনম ওয়াংচুককে অন্য হাসপাতালে স্থানান্তর করার অনুমতি দিয়েছে। আজ প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় ও বিচারপতি তেজস কারিয়ারের ডিভিশন বেঞ্চ এই অনুমতি দিয়েছেন। তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়ার আবেদন জানান। এই বিষয়ে কেন্দ্র ও কোন আপত্তি করেনি।
তবে কেন্দ্রর পক্ষে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান, চিকিৎসকের পরামর্শ ছাড়া সোনম ওয়াংচুক যেন হাসপাতাল থেকে ছুটি না চান।
শুনানি চলাকালীন বিচারপতিরা এইমস এর চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তাঁরাও সফদরজং হাসপাতালে সোনম ওয়াংচুকের চিকিৎসা করছেন। সব পক্ষই তাঁকে চিকিৎসকদের নজরদারিতে থাকার পক্ষে মত দিয়েছেন।

Be the first to comment