রোজদিন ডেস্ক :
কলকাতায় তৃণমূলের বিভাজিত ২১ জুলাই পালনের পাশে দিল্লির রাজঘাটে শহিদ স্মরণ করলেন দলের বিদ্রোহী সাংসদ রা। যাঁরা এখনও অস্বীকৃত এন সিপিসিআই এ যোগ দিয়েছেন। আজ সকালে সুদীপ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার, পার্থ ভৌমিক, শতাব্দী রায় সহ সাংসদরা রাজঘাটে গিয়ে ২১ জুলাই এর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তাঁরা হাত জোড় করে, আগুনের পরশমণি ছোঁয়া ও প্রাণে, গান করেন। তবে আজ কুড়ি জন সাংসদের সবাইকে ওখানে দেখা যায়নি।
উল্লেখ্য, সংসদে আলাদা বসার জায়গা পেয়েছেন তাঁরা। গত রবিবার সসর্বদলীয় বৈঠকে ডাকও পেয়েছিলেন
যদিও আজ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এনডিএ র বৈঠকে তাঁদের ডাকা হয়নি বলে জানা যায়৷ সাবেক তৃণমূল থেকে পৃথক হয়ে যাওয়ার পর তাঁরা এনডিএ কে সমর্থন করবেন বলে আগেই জানিয়েছেন।

Be the first to comment