পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. শিলিগুড়ি-দার্জিলিংয়ের গোর্খা সাংসদ, বিধায়ক এবং বিশিষ্ট রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  2. রাশিয়া সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার রওনা দেবেন তিনি। রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী দেনিস মানতুরভের আমন্ত্রণে তাঁর এই সফর বলে জানা গিয়েছে।
  3. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, “১ কোটি ৪৫ লক্ষ মহিলা অগস্টে টাকা পেয়েছেন। জুনে ২৮ লক্ষ পেয়েছিলেন। কথা দিয়ে গেলাম যাঁরা সামান্য ভাতার উপর নির্ভর করেন, বা প্রকৃতি পাওয়ার হকদার, আরও ২০-৩০ লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব।”
  4. মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা “কিন্তু ধমক চমক দিয়ে রিলস বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর ২০ জন লোককে রাস্তায় নামিয়ে, হেরে যাওয়া তৃণমূলের বুদ্ধি চলবে না।
  5. পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল-এর বক্তব্য, যাঁরা অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য, কিন্তু এখনও পাননি, তাঁদের বিষয়টি খতিয়ে দেখা হবে, আমরা আমাদের মহিলাদের টাকা দিতে চাই। আমাদের একটু সময় দিন। কাটোয়া হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে স্বাস্থ্য মন্ত্রী, ১০০ শয্যার ওয়ার্ড দ্রুত চালুর নির্দেশ।
  6. এখনও কাটোয়া হাসপাতালে ব্যবহার হচ্ছে বিশ্ব বাংলা লোগো-সহ টিকিট। সেটা দ্রুত বন্ধ করার নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী।
  7. অগ্নি সুরক্ষা বিধি না মানার অভিযোগে ২৫টি হোটেল-রেস্তোরাঁকে শোকজ় নোটিস পাঠাল দমকল। হিয়ারিংয়ের জন্য তাদের ডাকা হয়েছে। চাওয়া হয়েছে নথিপত্র।
  8. বীরভূমের টুলু মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রবীর দাসকে সঙ্গে নিয়ে শনিবার দুপুরে বহরমপুরে তাঁর শ্বশুরবাড়িতে হানা দেয় বীরভূম পুলিশ। মুর্শিদাবাদের বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায় প্রবীর দাসের শ্বশুরবাড়ি। সেখানে প্রায় ৩ ঘণ্টা ধরে ওই অভিযান চালানো হয়।
  9. নিউ মার্কেট থানা এলাকার মির্জা গালিব স্ট্রিটে হোটেল শিখা ইন-এর অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেলের মালিক। ধৃত বীরেশ্বর মিত্রকে বেহালায় ডায়মন্ড হারবার রোড এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
  10. অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল নিউটাউনে। শনিবার সকালে স্বামীজিনগর এলাকায় দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মৃতদেহের মুখ থেঁতলানো অবস্থায় ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  11. ৩ দিনের মধ্যে জনগণনার কাজ শেষ করলেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক। সাঁইথিয়ার রোঙাইপুর গ্রামে তাঁর দায়িত্বে থাকা এলাকার জনগণনার কাজ শেষ করলেন শিক্ষক মহম্মদ মেহবুব আলম।
  12. পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের স্ত্রীর বিরুদ্ধে ৫ কোটি টাকার বিনিময়ে ধর্ষণের মামলা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।
  13. বার কাউন্সিলের চেয়ারম্যান মনন মিশ্রর পদত্যাগ দাবি করলেন সংস্থার কো-চেয়ারম্যান তথা প্রবীণ আইনজীবী ওয়াই আর সদাশিব রেড্ডি। মননের বিরুদ্ধে স্বজনপোষণ, তহবিলের টাকা তছরুপ-সহ একাধিক গুরুতর অভিযোগ এনেছেন তিনি।
  14. তেলঙ্গানার ইয়াদাদরি ভুবনগিরি জেলায় হ্যাজেলো ফার্মা ইন্ডাস্ট্রিতে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আট জন।
  15. পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কেমিক্যাল রিঅ্যাক্টরে বিস্ফোরণের জেরে কারখানায় আগুন ধরে যায়। জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কর্মীদের নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়েছে শ্রমিক সংগঠনগুলি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*