পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. মহাকাশ ক্ষেত্রে বিকাশে নজর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রবিবার জাতীয় মহাকাশ দিবসে দেশের প্রথম সারির স্পেস স্টার্টআপের CEO-দের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। ভারতের মহাকাশ ক্ষেত্রে স্টার্টআপগুলির  উদ্যম, উচ্চাকাঙ্ক্ষা ও উদ্ভাবনী শক্তির প্রশংসা করেন তিনি। একইসঙ্গে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন আরও সহজ করে তুলতে কীভাবে মহাকাশ প্রযুক্তিকে কাজে লাগানো যায়,তা নিয়ে নতুন সম্ভাবনা খোঁজার পরামর্শও দেন।
  2. গার্ডেনরিচে শিপ বিল্ডার্সের ৫টি ইউনিটের শিলান্যাস অনুষ্ঠান। ভূমি পুজো ও শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  3. রবিবার ৩৪০০ কোটি টাকার যে পাঁচ প্রকল্পের ভূমিপুজো হয়েছে, সেগুলি হলো— রায়চক শিপইয়ার্ড, টিম্বার পন্ড শিপ বিল্ডিং ফ্যাসিলিটি, দামোদর শিপ বিল্ডিং ফ্যাসিলিটি, রেডিয়াল ফোর্জিং প্ল্যান্ট এবং ৩০০০ টন ওপেন ডাই ফোর্জিং প্রেস।
  4. প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, উদ্দেশ্য সৎ হলে উন্নয়ন কেউ আটকাতে পারবে না। সব ক্ষেত্রেই বাংলা নতুন করে জেগে উঠছে।
  5. রাজনাথ সিং বলেন, “শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে। উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। বিকাশের লক্ষ্যে এগিয়ে চলেছে।”
  6. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বাংলায় এই বিনিয়োগের ফলে কর্মসংস্থানের সুযোগ হবে। রাজ্যের অর্থনীতিরও উন্নতি হবে।
  7. দুর্গাপুরে জাতীয় সড়কে কন্টেনার গাড়ির ধাক্কায় মৃত্যু দুই ঠিকা কর্মীর। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কে রাজবাঁধ এলাকা। ঘটনাস্থলে মৃত্যু হয় বিধান বাউড়ি (৩২) ও কাশিনাথ ভট্টাচার্য (৪৮) নামে দুই কর্মীর।
  8. সকালে ছিল ‘বহুজন’। রাতে হল ‘ওয়েস্ট বেঙ্গল’ (West Bengal NCPI)। এনসিপিআই (NCPI)-এর নাম বিতর্কের মধ্যে এবার রাতারাতি পোস্ট বদল কাকলি পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের। পরে অবশ্য সেই পোস্টও মুছে দেন তিনি।
  9. শ্রীরামপুর বিবির বেড় এলাকায় বাড়ি জেলা পরিষদ সদস্যা প্রিয়াঙ্কা দের। অভিযোগ, কিছু দুষ্কৃতী রবিবার সকালে তাঁর বাড়িতে হঠাৎ চড়াও হয়। বাড়িতে ভাঙচুরও করা হয়।খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।
  10. আবাস প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা কাটমানি নেওয়া-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের শ্রমিক সংগঠনের সদ্য প্রাক্তন ব্লক সভাপতি বিপত্তারণ গড়াই।
  11. রবিবার হুগলির শ্রীরামপুর থানার পিয়ারাপুর এলাকায় দিল্লি রোডের ধারে থাকা একাধিক হোটেলে যৌথ অভিযান চালাল প্রশাসন।
  12. জলপাইগুড়ির ধূপগুড়ির বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের ভেমটিয়া এলাকায় পারিবারিক বিবাদের জেরে নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপ দিয়ে খুন করেছেন স্বামী জাহাঙ্গীর আলম। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে নিজের মাকেও ধারালো অস্ত্র দিয়ে হামলা করার অভিযোগ তাঁর বিরুদ্ধে।
  13. উত্তর ২৪ পরগনার বরাহনগরের অশোকগড়ে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল। মৃতার স্বামীকে গ্রেফতার করল বরাহনগর থানার পুলিশ।
  14. হাওড়ার লিলুয়ায় হাইড্রেন থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। ঘটনাস্থলে বেলুড় থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
  15. বাংলাদেশের রংপুর শহরে তালাবন্ধ বাড়ির ভিতর থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, তাঁর স্ত্রী, মেয়ে এবং ১২ বছরের ছেলের মৃতদেহ উদ্ধার হল। শনিবার গভীর রাতে তাঁদের দেহ উদ্ধার করা হয়। দেহগুলি বাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় পড়ে ছিল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে গোটা পরিবারকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*