- কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদের মৃত্যুতে মাল্যদানের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে ১৫ বছর ধরে ছিল জামাতি সরকার। তাই ইতিহাস লুকিয়ে রাখা হয়েছিল। আজ আমরা আত্ম বলিদান দিবস পালন করছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুতে রহস্য রয়েছে। গোটা হিন্দু সমাজ তাঁর কাছে চিরকৃতজ্ঞ। এতদিন তাঁর অবদান ভুলিয়ে দেওয়া হয়েছিল।
- জবাবি ভাষণে ভোট পরবর্তী হিংসা নিয়ে বিতর্ক। তৃণমূলের অভিযোগের পাল্টা খোঁচা মুখ্যমন্ত্রীর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে বিজেপি কর্মীদের উপর অত্যাচারের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- মোদী সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মৎস্য প্রতিমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়ান। মঙ্গলবার কুরিয়ান তাঁর পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
- ভবানীপুর বিধানসভা নির্বাচনের গণনায় যাবতীয় তথ্য অর্থাৎ সিসিটিভি ফুটেজ, ভিভি প্যাট, ইভিএম, সংরক্ষণ করে রাখার নিদের্শ দিলেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত।
- কাঁকুড়গাছি ভিআইপি মার্কেটে স্বচ্ছতা অভিযানে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফুটপাত জোড়া দোকান দেখে ক্ষুব্ধ মন্ত্রী। দোকানের জন্য নির্দিষ্ট জায়গা ছেড়ে বাড়তি জায়গায় দোকান এক্সটেনশন নয় বলে হুঁশিয়ারি মন্ত্রীর।
- সেনার পোশাকে ভুয়ো সিআরপিএফ জওয়ান ধৃত ফোর্ট উইলিয়ামের সামনে থেকে। হেস্টিংস থানা গ্রেপ্তার করেছে। ধৃতের নাম আকাশ সোনার।
- অরুপ বিশ্বাসের অন্তর্বর্তী রক্ষাকবচ বাতিল করার আবেদন নিয়ে শতদ্রু দত্তের দায়ের করা মামলার শুনানি আপাতত ২ জুলাই পর্যন্ত স্থগিত করল কলকাতা হাইকোর্ট।
- মঙ্গলবার বুলডোজার নিয়ে এসে টিকিয়াপাড়া বাইপাসের ধারে বেআইনি ঝুপড়ি ভেঙে দিল রেল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।
- পুরোনো একটি মামলায় গ্রেপ্তার হলেন কালিয়াচকের তৃণমূল নেতা বকুল শেখ। সোমবার রাতে নওদা যদুপুর এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ।
- নদীর চর দখল করে গড়া বেআইনি ক্যাফে, সাত দিনের মধ্যে ভাঙার নির্দেশ দেওয়া হলো শওকত মোল্লার ছেলের ক্যাফে। মৌখালিতে নদীর চর ভরাট করে ওই ক্যাফে তৈরি করার অভিযোগ ছিল।
- রোগীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, উত্তাল উত্তর ২৪ পরগনার হাবরা স্টেট জেনারেল হাসপাতাল। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃতের বাড়ির লোক ও প্রতিবেশিরা হাসপাতালে বিক্ষোভ দেখান।
- তুমুল ঝড়ে তুলকালাম। জওহরলাল নেহরু রোডের উপর, বিধান মার্কেটে সামনে পড়ে গেল গাছ। ভেঙেছে বেশ কিছু অস্থায়ী ছাউনি।
- গ্রেপ্তার করা হয়েছে তমলুক পুরসভার কাউন্সিলার কানাইলাল দাস। মঙ্গলবারই তাঁকে তোলা হচ্ছে তমলুক আদালতে।
- টাকি পুরসভার তৃণমূলের ভাইস চেয়ারম্যান ফারুক গাজি গ্রেপ্তার। বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
- তামিলনাড়ুর তিরুভাল্লুরের চিংড়ি প্রসেসিং কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃতের সংখ্যা বেড়ে ৯। ওই দুর্ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে ৬৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

Be the first to comment