- অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট প্রশ্নফাঁস কাণ্ডের দায় নিয়ে শনিবার তিনি পদত্যাগ করেন।
- ফের অশান্ত হয়ে উঠল যন্তর মন্তর। বিক্ষোভকারী আর পুলিশের খণ্ডযুদ্ধে রণক্ষেত্র গোটা এলাকা। পুলিশ ব্যাপক লাঠিচার্জ করছে বলে অভিযোগ। ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাস। পাথর বৃষ্টি হচ্ছে।
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতেই হবে বলে দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
- শনিবার রাহুল গান্ধী বলেন, ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষা মন্ত্রক থেকে সরিয়ে অন্য মন্ত্রকে বসানোর পরিকল্পনা করছে মোদী সরকার, এটা গ্রহণযোগ্য নয়। তিনি দুর্নীতিগ্রস্ত, তাঁকে মন্ত্রিসভা থেকে পুরোপুরি বরখাস্ত করতেই হবে।
- সেবাশ্রয় প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘ইউএসজি, এক্সরে মেশিন বাইরে নিয়ে গিয়েছে। শিশুর হাত বাদ গিয়েছে। মহিলার পা বাদ গিয়েছে।’ এই প্রকল্পকে ‘বড় স্ক্যাম’ আখ্যা দেন তিনি।
- বিধানসভায় ক্যাগ রিপোর্ট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ২৮টি বিষয়ে তৃণমূল সরকারকে নিশানা করা হয়েছে রিপোর্টে।
- প্রশ্নফাঁসকাণ্ডে ধর্মতলার ঘটনায় মোট ৭ মামলা হয়েছে। তাতে গুন্ডা দমন আইনও যুক্ত করা হয়েছে বলে শনিবার বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, মোট ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে। তারা ছাত্র নয়। সিজেপি-র সদস্য নয়। ৪ জন কুখ্যাত দুষ্কৃতী রয়েছেন।
- মুখ্যমন্ত্রীর কথায়, ‘এমন ব্যবস্থা নেব এদের তিন পুরুষ মনে রাখবে।’
- সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে পথে বিজেপি বিধায়করা। রাস্তায় নেমে কালো ব্যাজ পরে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। বি আর আদেম্বকর মূর্তির নীচে প্রতিবাদে সামিল বিধায়করা
- কালিয়াগঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে এক পুলিশ অফিসারকে সাসপেন্ড মুখ্যমন্ত্রীর, তার বিরুদ্ধে FIR-এর নির্দেশ।
- অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তকে হেনস্থার ঘটনায় এক IO-কে সাসপেন্ড। সংশ্লিষ্ট থানার আইসি ছিলেন সুবর্ণ দত্ত চৌধুরীকে (এখন কলকাতা পুলিশের এসবি) সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী।
- কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন ভক্তদের উপর লাঠিচার্জ করা ও কটূক্তির জন্য ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড।
- দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন পুলিশ জেলায় কাকদ্বীপে দেবী কালীর মূর্তি ভাঙার ঘটনা ঘটেছিল। তার প্রতিবাদ করছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই সময়ে তৎকালীন সুন্দরবন জেলা পুলিশ সুপার আইপিএস কোটেশ্বর রাও-এর নেতৃত্বে জনতাকে লাঠিচার্জ করে পুলিশ। এরপরে দেবী মূর্তিকে প্রিজ়ন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। ওই ঘটনায় IPS কোটেশ্বর রাও-কে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী।
- প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগে গ্রেপ্তার সৌমিক চট্টোপাধ্যায়। অভিযোগ, গতকাল শিয়ালদহে একটি আন্দোলনে অংশ নিয়ে তিনি প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর পর সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন।
- অসমে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১। এখনও পর্যন্ত প্লাবিত রাজ্যের ১২টি জেলা। বানভাসি ৭ লক্ষ ৫ হাজারেরও বেশি মানুষ। উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Be the first to comment