রোজদিন ডেস্ক :
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে অভিনন্দন জানালেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। আজ হাসপাতাল থেকে তিনি সমাজ মাধ্যমে লিখলেন, এটি গণতন্ত্রের জয়! একদম সরাসরি পথ থেকে সোজাসুজি গণতন্ত্র! এটি শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের জয়! সি জে পি, দেশের জেন জি কে অভিনন্দন! দেশের সব প্রান্তের মানুষকেও তিনি ভয়, ভীতি দূরে সরিয়ে উঠে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান। বলেন, দায়বদ্ধতা থেকে এখন সংস্কারের পথে!
উল্লেখ্য, আড়াই মাস আগে থেকে শুরু হওয়া এই আন্দোলনের পাশে দাঁড়াতে গত ২৮ জুন থেকে যন্তরমন্তরে টানা অনশন আন্দোলন শুরু করেন সোনম ওয়াংচুক। গত শনিবার দিল্লি পুলিশ জোর করে তাঁকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে। পরশু রাতে তিনি অনশন ভঙ্গ করেন।
আজ এলো সেই বহু প্রতীক্ষিত জয়। সিজেপি-র প্রবল আন্দোলনের চাপে শেষ অবধি নতি স্বীকার করলো কেন্দ্রের বিজেপি সরকার। উচ্ছসিত সোনম ওয়াংচুক, উচ্ছসিত বিরোধী পক্ষ, খুশি গণতন্ত্র প্রিয় আমজনতাও।

Be the first to comment