পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. ফ্ল্যাট তৈরির জন্য পৈতৃক ভিটে দিয়েছিলেন বেহালার ব্যবসায়ী জয় এস কামদারকে। কিন্তু ফ্ল্যাট তৈরির পর তা হস্তান্তর করা হয়নি, এই অভিযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ এসেছিলেন প্রবীর মুখোপাধ্যায় নামের এক প্রবীণ।
  2. বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক হচ্ছেন নীলম মীনা।
  3. NEET-UG ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁস মামলায় NTA-র উপর ক্ষোভ প্রকাশ সুপ্রিম কোর্টের। আদালত জানিয়েছে, অতীতের কোনও ঘটনা থেকে শিক্ষা না নেওয়া অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় কেন্দ্র, শিক্ষা মন্ত্রক ও NTA-কে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত।উলুবেড়িয়া পুরসভার ১১ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অসিরঞ্জন অধিকারীকে ঘিরে বিক্ষোভ। সোমবার তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। কাউন্সিলারের অফিস থেকে উদ্ধার হয়েছে ত্রিপল, বালতি।
  4. বারাসতের পোস্ট অফিসে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট-আধার লিঙ্ক করার বিশাল লাইন। ছুটে এলেন রাজ্যের খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া। এ দিন পোস্ট অফিসের সুপারিন্টেন্ডেন্টের সঙ্গে কথা বলেন খাদ্যমন্ত্রী।
  5. কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকে। রবিবার রাতে শমণ্ডি থেকে বংশীহারী পর্যন্ত শতাধিক গাছ এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। যার জেরে বুনিয়াদপুর-রায়গঞ্জ রাজ্য সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়।
  6. সোমবার সাতসকালে হেস্টিংসে বাতিস্তম্ভের লাইট ভেঙে দুর্ঘটনা। মর্মান্তিক মৃত্যু ফুটপাতবাসী এক শিশুকন্যার।
  7. বেলেঘাটায় রাজু নস্করের অফিসে বিক্ষোভ স্থানীয়দের। অভিযোগ, ২৫-৩০ লক্ষ টাকায় ফ্ল্যাট কেনার পরেও কোনও রসিদ দেওয়া হয়নি। সেই কারণেই স্থানীয়রা তৃণমূল নেতা ও প্রোমোটার রাজু-ঘনিষ্ঠকে মারধর করেন বলে অভিযোগ।
  8. রবিবার রাজু নস্করের ২টি বেআইনি নির্মাণ বুলডোজ়ার দিয়ে ভেঙে দেয়। এ বার কলকাতা পুরসভার স্ক্যানারে রাজু নস্করের ৭ ঠিকানা।
  9. ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার ও ১৬ নম্বর বরোর চেয়ারম্যান সুদীপ পোল্লেকে গেপ্তার করা হয়েছিল ২৩ মে। তাঁর বিরুদ্ধে হুমকি, তোলাবাজির অভিযোগ ছিল। তার পরে ঠাকুরপুকুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ বার তাঁর বিরুদ্ধে হুমকি, তোলাবাজির অভিযোগে হরিদেবপুর থানায় আরও তিনটি মামলা দায়ের করা হয়েছে।
  10. মহিষাদল রাজবাড়ির ঐতিহ্যবাহি গোপালজিউর মন্দিরে চুরি। ঘটনায় আটক এক যুবক।
  11. সোমবার সাতসকালে জঙ্গল ছেড়ে লোকালয়ে হাতি। গড়বেতা রেঞ্জের ধাদিকা বিটের অন্তর্গত মাচাইশিনীতে চলে আসে দুটি হাতি।
  12. হাওয়ায় দুলছে লেকটাউনে সুজিত বসুর উদ্বোধন করা মেসির মূর্তি। যে কোনও মুহূর্তে মেসির স্ট্যাচু ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই কারণে থানার দ্বারস্থ লেকটাউনের বাসিন্দারা।
  13. রাজ্য সরকারের নির্দেশের পরেই আজ সোমবার থেকে মালদায় চালু হোল্ডিং সেন্টার। ইতিমধ্যেই নয় বাংলাদেশিকে ইংরেজবাজারের হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ৩ মহিলা-সহ ৬ জন।
  14. ১৯ নম্বর জাতীয় সড়কে রবিবার মধ্যরাতে দুর্ঘটনা। মৃত্যু এক ট্রাক চালকের। ঝাড়খণ্ডগামী একটি ট্রাক সামনে থাকা একটি চারচাকা গাড়িকে ধাক্কা মারে।
  15. অবশেষে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাঁসফাঁস গরম থেকে মুক্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। সম্ভাবনা রয়েছে কালবৈশাখীরও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*