ভবানীপুরে জমি দিয়েও ফ্ল্যাট মেলেনি, মুখ্যমন্ত্রীকে অভিযোগ প্রবীণ প্রবীর মুখার্জির  

Spread the love

রোজদিন ডেস্ক :

ভাবানীপুরে তাঁর পৈতৃক জমি ফ্ল্যাট করার জন্য দিয়েছিলেন তিনি। কিন্তু ফ্ল্যাট মেলা তো দূরস্থান, মিলেছে হুমকি, ধমকি, চাওয়া হয়েছে মোটা টাকা। অসহায় অশীতিপর প্রবীর মুখার্জি এখন স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে কোন ক্রমে দিনাতিপাত করেন তিনি। অভিযোগের আঙুল তৃণমূল ঘনিষ্ঠ জয় কামদার, সোনা পাপ্পুর দিকে৷ আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে এসে তাঁর এই সব হেনস্থার কথা জানান তিনি। বয়সের ভারে অশক্ত প্রবীর মুখার্জির কথা মন দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী। পরে জানান, মুখ্যমন্ত্রী তাঁর সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন। এতে আশ্বস্ত তিনি।

জানান, জয় কামদার, সোনা পাপ্পুরা তাঁকে প্রতারণা করেছেন। জমি দিলেও পান নি ফ্ল্যাট। এখন মাথার ওপর ছাদটুকু চান তিনি। এই আর্জি নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রীর কাছে৷ প্রবীর মুখার্জি জানান, গ্রেফতার হওয়ার আগে জয় কামদার তাঁকে বলেন ফ্ল্যাট দেওয়া হবে। কিন্তু এর জন্য ১৭ লক্ষ টাকা চান। এখনও ভাড়া বাড়িতেই স্ত্রীকে নিয়ে থাকেন তিনি।

আজ ২৬ হাজার চাকরিহারা শিক্ষকদের পক্ষে সুমন বিশ্বাস ও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির জন্য ১৫ বছর নিয়োগ হয়নি। বহু স্থায়ী পদ অস্থায়ী হয়ে যাওয়ার অভিযোগ করেন অনেকেই।

সুচিত্রা দে মুখ্যমন্ত্রীকে আর্জি জানান, কিছু চাকরির ক্ষেত্রে অনাথদের সংরক্ষণ তুলে দেওয়া হয়েছে, তা আবার চালু হোক।

একের পর এক অভিযোগ শুনে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় অনেকটাই স্বস্তিতে তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*