পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ মনমোহন সিং এবং “ইয়ং বেঙ্গল”-এর প্রতিষ্ঠাতা ও বাংলার নবজাগরণের অগ্রদূত, শিক্ষাবিদ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর প্রয়াণ দিবসে তাঁদের স্মরণ করলেন মুখ্যমন্ত্রী।
  2. শুক্রবার বিকেলে ১৫ হাজার নেতা, কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের। রাজ্য সরকারের গত সাড়ে ১৪ বছরের উন্নয়নের খতিয়ান নিয়ে প্রচারে জোর।
  3. আগামী ২৮ ডিসেম্বর রবিবার এসআইআর নিয়ে মেগা বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। থাকবেন রাজ্যের এক লক্ষেরও বেশি নেতা-কর্মী।
  4. রেকর্ড ভাঙল শীত। শুক্রবার শহরের তাপমাত্রা পৌঁছল ১২.৯ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মরসুমে এটাই শীতলতম দিন শহরে।
  5. বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র।
  6. শিয়ালদহ মেট্রো স্টেশনে প্ল্যাটফর্মের স্ক্রিন ডোর জোর করে খোলার চেষ্টা যুবকের।
  7. প্রেমিকার খোঁজে বাংলাদেশ থেকে বসিরহাটে হাজির এক যুবক, ঠাঁই হল শ্রীঘরে।
  8. মাথাভাঙায় বাবা-ছেলে খুনের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করল পুলিশ।
  9. কাঁথির শপিং মলের ভিতরে উদ্ধার কর্মীর ঝুলন্ত দেহ, প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই অনুমান। নেপথ্যে সম্পর্কের টানাপোড়েন, উঠছে প্রশ্ন।
  10. বড়দিনের রাতে দিঘার কাছে রামনগর বাজারে অগ্নিকাণ্ড। পুড়ে ছাই ৩টি দোকান।
  11. ন্যাজাটে ভোলানাথ ঘোষের ছেলে-সহ দু’জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও এক, মোট ধৃত ৬।
  12. মাইক্রো অবজার্ভারদের নিয়ে বিপাকে কমিশন। অধিকাংশই আগ্রহী নয় কাজে, জানিয়ে দিলেন সিইও দফতরকে।
  13. বাংলাদেশের অশান্ত পরিস্থিতির জন্য দায়ী ইউনুস প্রশাসন। ফের নিন্দায় শেখ হাসিনা।
  14. ভাই বোনের সম্পর্ক অটুট। রাহুলকে নিয়ে সম্পর্কের গুঞ্জন উড়িয়ে ঘোষণা প্রিয়াঙ্কা গান্ধির।
  15. বাংলাদেশে মৌলবাদের দাপাদাপি দক্ষিণ এশিয়াকে অশান্ত করার চক্রান্তের প্রতিবাদ দেশ বাঁচাও গণমঞ্চের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*