রোজদিন ডেস্ক : দেশের পরিবেশকে ইচ্ছাকৃতভাবে বিষাক্ত করছে দক্ষিণপন্থী বিভিন্ন শক্তি। এদের হাতে আক্রান্ত হচ্ছে দলিত, আদিবাসী, সংখ্যালঘু মানুষ। শুক্রবার এক্স হ্যান্ডেলে এক পোস্টে এই ইস্যুতে বিজেপি তথা গোটা গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্মের নামে এই ভেদাভেদের তীব্র সমালোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনও অভিযোগ করেন, বিজেপি সরকারের আমলে দেশে ধর্মের নামে হানাহানি অনেক বেড়েছে। তাঁর মতে, ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই ঐতিহ্যের উপর আঘাত হানছে এই নীতি। গণপিটুনি, হুমকি ও ঘৃণার পরিবেশ তৈরি করছে গেরুয়া শিবির। ওই পোস্টে অভিষেক লেখেন, “ভারতের পরিবেশকে ইচ্ছাকৃতভাবে বিষাক্ত করা হচ্ছে। ধর্মের আড়ালে ক্ষমতার জোরে ভয়, গণপিটুনি, হুমকি ও ঘৃণার মাধ্যমে দক্ষিণপন্থী শক্তিগুলি প্রকাশ্যে দলিত, আদিবাসী ও সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে। যখন ক্ষমতায় থাকা ব্যক্তিরা অপরাধী হয় এবং এই সহিংসতার রক্ষকদের পুরস্কৃত করে, তখন দায়মুক্তি নীতিতে পরিণত হয়। এটি শাসনব্যবস্থা নয়, এটি নৈতিক অধঃপতন। এই আক্রমণগুলি অসাংবিধানিক, অবৈধ এবং আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য-র ভিত্তিকে ভেঙে দিচ্ছে। নীরবতা হল সহযোগিতা। ইতিহাস এদের ক্ষমা করবে না।”

Be the first to comment