পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. মন কী বাতের অনুষ্ঠানে কার্গিলে শহিদ সেনাদের শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি বলেন, ‘আত্মনির্ভর হওয়ার পথে এগিয়ে চলেছে ভারত। দেশের যুব সমাজের জন্য আমি গর্বিত। তারাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’
  2. রবিবারের মন কী বাতের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘সম্প্রতি বেসরকারি উদ্যোগে মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে ভারত। বিজ্ঞানের গবেষণায় আব্দুল কালামের বড় ভূমিকা রয়েছে। গুরু পূর্ণিমার আগে তাঁকে আমার প্রণাম।’
  3. রবিবার মন কী বাতের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জল সংরক্ষণের কথাও বলেছেন। তিনি বলেন, ‘বৃষ্টির জল সঞ্চয় করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে দেশে।’
  4. এ দিন মহিলাদের আত্মনির্ভরতার কথা বলেন, ‘উত্তরপ্রদেশের মহিলারা স্বদেশী হার্বাল টি তৈরি করছে। তাঁদের তৈরি চা আজ বিদেশেও প্রশংসিত। এমনকী, দেশের ক্রীড়াক্ষেত্রেও এগিয়ে রয়েছেন মহিলা।’
  5. কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া বার্তা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। পাকিস্তানের সঙ্গে এবার শুধু কথা হবে পিওকে- নিয়ে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তান অবৈধভাবে কাশ্মীরের একাংশ দখল করে রেখেছে। পাকিস্তানের সরকারি নীতির অংশ হয়ে গিয়েছে জঙ্গিরা।
  6. দিল্লিতে পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি রাহুল গান্ধীর। চিঠিতে রাহুল প্রশ্ন করেছেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনে কেন বর্বরোচিত হামলা? যুবসমাজের উপর ছররা গুলি চালানোর নির্দেশ কি কেন্দ্রীয় সরকার দিয়েছিল? পড়ুয়াদের উপর হামলার ঘটনায় দায় কার?’
  7. রবিবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, যাঁরা সাংবাদিকদের হেনস্থা করেছে, তারা আন্দোলনের সঙ্গে যুক্ত নয়। গুন্ডাদমন আইনে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
  8. ধর্মতলায় ছাত্র বিক্ষোভে বিশৃঙ্খলা ও সাংবাদিকদের মারধরের ঘটনায় গ্রেপ্তার হয়েছে শেখ আফরোজ। তার সঙ্গে তৃণমূলের যোগসূত্র পেয়েছে পুলিশ। এমনকী, বিধানসভা ভোটের প্রচারে মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক খালেক মোল্লার সঙ্গে দেখা গিয়েছে আফরোজকে।
  9. শঙ্করপুর থেকে মৎস্য শিকারে গিয়ে ট্রলার ডুবির কারণে মৃত্যু হয় ১৫ জন মৎস্যজীবীর। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের জন্য রবিবার ৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  10. আর্থিক সাহায্যর পাশাপাশি পরিবারকে রাজ্য পুলিশের হোমগার্ড বা সিভিক ভলান্টিয়ারের চাকরির আশ্বাস দেওয়া হয়েছে।
  11. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে ক্যাম্পে ফের দুর্নীতির অভিযোগ। অভিযোগ, ফলতার সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সরকারি মেডিক্যাল কলেজের বানানো ল্যাব রিপোর্ট। কোনও রিপোর্টে ডাক্তারদের নাম, সই এবং রেজিস্ট্রেশন নেই।
  12. সরকারি ত্রাণ লুট ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হুগলির আকনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান নির্মল ঘোষ। শনিবার রাতে পোলবা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
  13. ফুটবল খেলা দেখতে গিয়ে চুরি গেল টোটো। নদিয়ার শান্তিপুরের গোডাউন পাড়া এলাকার ঘটনা।
  14. নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন বিবেকানন্দ স্টেডিয়ামের পাশের পুকুর পাড় থেকে উদ্ধার হয় রহস্যময় লাল ট্রলি ব্যাগ। ট্রলি ব্যাগ ঘিরে বোমাতঙ্ক। ঘটনাস্থলে নবদ্বীপ থানার পুলিশ। যদিও ওই ব্যাগ থেকে বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর।
  15. মেদিনীপুর শহর যানজট মুক্ত করতে উচ্ছেদ অভিযান। রবিবার মেদিনীপুরের এলআইসি মোড় ও পঞ্চুরচকে উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। ১০ দিন আগে নোটিস দেওয়া সত্ত্বেও ওই এলাকা থেকে অবৈধ দোকান ও শাসকদলের টোটো ইউনিয়নের কার্যালয় সরেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*