- মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানালেন হাওড়ার বাসিন্দা কোয়েল বরকে। কোয়েল আমেদাবাদে অনুষ্ঠিত ভারোত্তোলন এর চ্যাম্পিয়নশিপে বিশ্ব রেকর্ডের হ্যাটট্রিক করে জোড়া সোনা জিতেছে।
- ভয়াল প্রকৃতি যেন গ্রাস করছে কাশ্মীরকে ।জম্মু-কাশ্মীরের অবস্থা বিপদজনক।
- বৈষ্ণোদেবী যাত্রাপথে প্রকৃতির রোষে নিহত মানুষদের প্রতি সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- পুজোর অনুদানে নেই আইনের সমস্যা। হিসেব দিলেই অনুদানের ছাড় আদালতের।
- বাঁকুড়ার কলেজে শাসক নেতার দাদাগিরি
- জীবনকৃষ্ণের একের পর এক কীর্তি সামনে আসছে। মুর্শিদাবাদ , বীরভূম, নিউ টাউনে প্রচুর জমি নামে বেনামে কিনেছেন জীবনকৃষ্ণ।
- ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে সুবর্ণরেখার ভাঙ্গনের দুরবস্থা। অভিযোগ বালি মাফিয়ারা ভাঙ্গনকে আরো ত্বরান্বিত করেছে।
- জম্মু-কাশ্মীরে বৈষ্ণোদেবী যাত্রা পথে তীর্থ যাত্রীদের মৃত্যুতে সমবেদনা ও শোক প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করেন তিনি।
- দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে বেহাল রাস্তা, রাস্তা না ধানের জমি বোঝা যাচ্ছে না । দুরবস্থায় পড়েছেন সাধারণ মানুষ। রাস্তার বেহাল দশা দেখে তাদের বক্তব্য, আমরা ভোট বয়কট করব।
- হাওড়ার বিভিন্ন ওয়ার্ডে রাস্তার বেহাল দশা । পুজোর আগেও মানুষজনকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সাধারণ মানুষের বক্তব্য দীর্ঘদিন ভোট না হওয়ার ফলে পুরো পরিষেবার বেহাল অবস্থা।
- এগরায় শিশু শিক্ষা কেন্দ্রে মৃত শিক্ষিকার টাকা নিয়ে অন্য শিক্ষিকাকে দেওয়ার অভিযোগ। দুর্নীতির কাটায় বিদ্ধ এগরা পুরসভা।
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দেকে বেহায়া বলে উল্লেখ করে কদর্য ভাষায় আক্রমণ করল তৃণমূল কংগ্রেস।
- এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর ভেতর চলল চাপানউতর।
- কাল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ।গান্ধী মূর্তির নিচে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সভা । অন্যদিকে কালকে পরীক্ষা নিতে অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে।
- জামুরিযার বেলডাঙ্গায় স্কুলে ছাত্রদের পচা মাংস খাওয়ানোর অভিযোগ। অভিযোগের তির প্রধান শিক্ষকের দিকে।

Be the first to comment