চুক্তিভিত্তিক গ্রুপ-ডি কর্মীদের ভাতা বেড়ে হল ৫ হাজার

Spread the love

রোজদিন ডেস্ক : চুক্তিভিত্তিক গ্রুপ-ডি কর্মীদের ভাতা বাড়াল নবান্ন। আগে ভাতা ছিল ২ হাজার টাকা। এখন তা বেড়ে হল ৫ হাজার টাকা। অর্থ দফতর ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে চলতি বছরের ১ অগস্ট থেকে।

অর্থ দফতরের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রুপ-ডি ক্যাটেগরির পার্ট-টাইম কর্মীরা যাঁরা সারা বছর বা বছরের নির্দিষ্ট সময়ে কাজ করেন, এবং যাঁদের ভাতা দেওয়া হয় কনটিনজেন্সি খাত থেকে, তাঁদের মাসিক প্রাপ্য এখন থেকে নির্দিষ্ট করা হল ৫ হাজার টাকা। এর বাইরে অন্য কোনও ভাতা বা ভিন্ন সুবিধা মিলবে না।

রাজ্য সরকারের তরফে আরও জানানো হয়েছে, ২০২২ সালের ২৯ নভেম্বর যে শর্তাবলী নির্ধারিত হয়েছিল, তার কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ পুরোনো সব নিয়ম অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র মাসিক ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াল ৫ হাজার। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, এ সিদ্ধান্ত কার্যকর হল ১ আগস্ট, ২০২৫ থেকে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*