রোজদিন ডেস্ক : ভারোত্তোলনের নজির গড়েছে হাওড়ার ১৭ বছরের কন্যা কোয়েল বর। আমদাবাদে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ ভারোত্তোলনে জোড়া সোনা জিতেছে। মোট ১৯২ কেজি ওজন তুলে যুব ভারোত্তোলনে বিশ্বরেকর্ড করেছে কোয়েল।
সাব জুনিয়র ভারোত্তোলনে ৫৩ কেজি বিভাগে আগের বিশ্বরেকর্ড ছিল ১৮৮ কেজি। কোয়েল সেই রেকর্ড ভেঙে দিয়েছে। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১০৭ কেজি ওজন তুলেছে কোয়েল। এই বিভাগে বিশ্বরেকর্ড ছিল ১০৫ কেজি। স্ন্যাচে ৮৫ কেজি ওজন তুলে বিশ্বরেকর্ড স্পর্শ করেছে কোয়েল। সাব জুনিয়র ছাড়াও জুনিয়র বিভাগেও সোনা জিতেছে কোয়েল।
ছাত্রীর সাফল্যে উচ্ছ্বসিত অষ্টম দাস। সেই অষ্টম দাস, যাঁর হাত ধরে উঠে আসা ভারোত্তোলক অচিন্ত্য শিউলি কমনওয়েলথ গেমসে পদক জিতেছিলেন। ভারতীয় ভারোত্তোলনে অষ্টমের নতুন উপহার কোয়েল। হাওড়ার দেউলপুরে যাঁর আখড়ায় কোয়েলের হাতেখড়ি।

Be the first to comment