রাজ্যজুড়ে পুজোর মরশুমি প্রস্তুতি শুরু করে দিল বিদ্যুৎ দফতর

Spread the love

রোজদিন ডেস্ক : দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়তে আর মাত্র এক মাস বাকি। যদিও ক্যালেন্ডার বলছে ২৭ সেপ্টেম্বর ষষ্ঠী, তবু বাংলার আবেগে পুজোর আগমনী শুরু হয়ে যাবে মহালয়ার দিন থেকেই— ২১ সেপ্টেম্বর। সেই আবহেই রাজ্যজুড়ে পুজোর মরশুমি প্রস্তুতি শুরু করে দিল বিদ্যুৎ দফতর।

সোমবার থেকেই চালু হল বিশেষ কন্ট্রোল রুম। লক্ষ্য একটাই—উৎসবের দিনে একটুও অন্ধকার যেন না নামে! বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস এদিন দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন।

বৈঠক শেষে তিনি জানান, ‘‘পুজোর সময় বিদ্যুৎ চাহিদা থাকবে প্রায় ১২ হাজার মেগাওয়াট। আমরা তার জন্য তৈরি।’’ পাশাপাশি সুরক্ষা এবং নজরদারির বিষয়েও থাকবে কড়া দফতরি তৎপরতা। মন্ত্রীর কথায়, ‘‘সেফটি ও সিকিউরিটির দিকটায় কোনও খামতি থাকবে না।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*