- বৈষ্ণোদেবীর পথে ধস। মৃত বেড়ে ৩২।
- ভূস্বর্গ থেকে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। বিশ্ব উষ্ণায়নের পাশাপাশি পাহাড়ে গাছপালা কেটে ফেলার ফলে হচ্ছে এই বিপর্যয়। জম্মু-কাশ্মীরে জলোচ্ছ্বাসের ছবির পরিপ্রেক্ষিতে বক্তব্য আবহাওয়াবিদদের।
- প্রতিবারের মতো এবারও গণেশ চতুর্থীতে মহারাষ্ট্র নিবাসে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গণেশ পুজো ও আরতিও করলেন মুখ্যমন্ত্রী।
- দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে মহাসমারহে সিদ্ধিদাতা গণেশের পূজা হয়। বেহালার পর্ণশ্রীতে সাড়ম্বরে গণেশ পূজা ও ভোগ বিতরণ হয়।
- অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর উপর হামলার হুমকি। হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার অভিযুক্ত। ধৃত ডোমকলের বাসিন্দা সিরাজুল শেখ। সিরাজুল বেআইনি অস্ত্র কারখানার সঙ্গে যুক্ত।
- ট্রাম্পের বাণিজ্য নীতি ৫০ শতাংশ কর চাপানোয় ভারতের বাণিজ্যিক মহল এবং চাকরি ক্ষেত্রেও প্রভাব পড়তে চলেছে।
- পরীক্ষা হবেই। ত্রিশ হাজার পড়ুয়া পরীক্ষা দেবেন। এভাবে বদল করা যায় না। তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ পার্টির মতো কাজ করছে তার সঙ্গে প্রশাসনকে জড়িয়ে ফেললে হবে না। এই চেয়ারে তারই বসা উচিত যাকে কোন পলিটিক্যাল পার্টির লোক প্রভাবিত করতে পারে না, বললেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য।
- আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অথচ কলকাতা বিশ্ববিদ্যালয় পরীক্ষা। এরই পরিপ্রেক্ষিতে বিতর্ক দানা বেঁধেছে। অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে পক্ষপাত দুষ্ট বললেন তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাংকুর ভট্টাচার্য। তিনি দিবা স্বপ্ন দেখছেন এবার রেকর্ড সংখ্যক লোক হবে, বলেন তৃণাঙ্কুর।
- ভয় যেমন ছোঁয়াচে সাহসও তেমনি ছোঁয়াচে, অভয়া কাণ্ডের সময় এক ডাক্তারি পড়ুয়ার বক্তব্য উদ্ধৃত করে বললেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে।
- মুজাফফর থেকে সীতামাড়ি পর্যন্ত রাহুল তেজস্বীর ভোটাধিকার যাত্রা একাদশ দিনে পা রাখলো আজ। আজ যাত্রার সঙ্গী ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। রাহুল বলেন গিয়ার আর মনোভাব দুটোই বদলে ফেলেছি। ভোট চোরেরা বেশিদিন পার পাবে না। দুই ভাই বোনকে একসঙ্গে মোটরসাইকেলে চড়ে যাত্রা করতে দেখা যায়।

Be the first to comment