দশে দশ

Spread the love
  1. আমরা শক্তি আমরা বল / আমরা ছাত্রদল। আজ বৃহস্পতিবার ২৮শে আগস্ট কলকাতার মহাজাতি সদনে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হবে। কংগ্রেসের তরফ থেকে এই দিনটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করা হয়েছে। এই দিন এনএসইউআই-এর সর্বভারতীয় সভাপতি বরুন চৌধুরী অতিথি হিসেবে আসবেন মহাজাতি সদনে, বক্তব্য রাখবেন।
  2. আজ তৃণমূল ছাত্র পরিষদের ও প্রতিষ্ঠা দিবস। ধর্মতলায় মেয়ো রোডে মমতা ও অভিষেকের বক্তব্য শোনার অপেক্ষায় তৃণমূল ছাত্রদল।
  3. তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস-কে ঐতিহাসিক দিন বলে মমতা বন্দোপাধ্যায়-এর নতুন পুরোনো সকল সদস্য সদস্যদের জাতীয়তাবাদী অভিনন্দন জানান।
  4. মমতা বলেন টিএমসিপি টিএমসি পরিবারের অবিচ্ছেদ্য অংশ। বাংলাকে আরো উন্নত শক্তিশালী করার লক্ষ্যে আমাদের লড়াইয়ে শামিল তারাও। মমতা বলেন, নবীন সহকর্মীদের বলবো কোন অবস্থায় অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, মাথা উঁচু করে বাঁচবে, অন্যায়ের বিরুদ্ধে যে কোন লড়াইয়ে আমাকে তোমরা সবসময় পাবে।
  5. তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র যুবদের উদ্দেশ্যে বলেন আমি তোমাদের অদম্য ভূমিকায় উচ্ছ্বসিত। সমাজ পরিবর্তন, উন্নয়ন এবং সামাজিক ন্যায় ছাত্র-ছাত্রীদের ভূমিকা উল্লেখযোগ্য। টিএমসিপি উজ্জ্বলতর ভবিষ্যতের লক্ষ্যে একটা প্লাটফর্মের মত যা যুব মানসকে সশক্তিকরন, তাদের বলিষ্ঠ কন্ঠের মাধ্যমে মানুষের কথা বলার অভিমুখে পরিচালিত করে। অভিষেক বলেন আমি টিএমসিপি-র এই অবিচল ভূমিকার প্রশংসা করি এবং এই ঐতিহ্য তারা আরো এগিয়ে নিয়ে যাবে আশা করি।
  6. আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি, বিকম, বিএ এলএলবি-র পরীক্ষা শুরু সকাল দশটায়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে বদ্ধপরিকর নির্বিঘ্নে পরীক্ষা পরিচালনা করায়। ৮১টি সেন্টারে এই পরীক্ষা হবে, প্রায় ৩০ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবেন আজ।
  7. বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যদিও ১৮০ ডিগ্রি উল্টে শেষ পর্যায়ে পরীক্ষা বাতিল করল। উপাচার্য শংকর কুমার নাথের বক্তব্য এমন কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল না তাই ছাত্রদের আবদার রাখতে এই সিদ্ধান্ত।
  8. ফের জম্মু-কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সেনা।
  9. কাশ্মীর যেন ভয়ালপুরী জম্মু-কাশ্মীরে প্রকৃতির রোস যেন কমছেই না। কাঠুয়া, ডোডা রামবান সর্বত্র জল যন্ত্রণার ছবি। কোথাও হড়পা বান, কোথাও ধ্বস নেমেছে, কোথাও মেঘ ভাঙ্গা বৃষ্টি, কোথাও নদীর বাঁধ ভেঙেছে। জম্মু-কাশ্মীরে ১৩ জেলায় অরেঞ্জ এলার্টজারি করা হয়েছে।
  10. জম্মু-কাশ্মীরে উদ্ভূত পরিস্থিতিতে উদ্ধারে নেমেছে সেনা ও আধা সেনা। মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা পরিস্থিতি দেখতে গিয়ে ঘটনাস্থল থেকেই প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং সাহায্যের আশ্বাস পান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*