আরও ১২

Spread the love
  1. রাহুল তেজস্বীর ভোটার অধিকার যাত্রা আজ সীতামাডি থেকে মতিহারিতে। রাহুল বলেন, ভোটার অধিকার যাত্রা শুধু ভোটের জন্য নয়। ভোট গেল সেটা খুব খারাপ। এরপর রেশন কার্ড যাবে। এরপর আপনাদের জমি জিরেত যাবে বলেন রাহুল। দলিত ভোটারদের উদ্দেশ্যে রাহুলের বার্তা এই সংবিধান বি আর আম্বেদকার আপনাদের দিয়েছেন স্বাধীনতার আগে আপনারা অচ্ছুত ছিলেন অস্পৃশ্য ছিলেন। কিন্তু আপনাদের অধিকার দিয়েছে এই সংবিধান। ভোট চুরি করে আপনাদের আওয়াজ নামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা আমরা হতে দেব না।
  2. গণতন্ত্রের জননী বিহারের বুক থেকে গণতন্ত্রকে শেষ করতে চাওয়া হচ্ছে বললেন তেজস্বী যাদব। বিহারের ভোটারদের তথা জনতার উদ্দেশ্যে তার বক্তব্য জনতা মালিক আমরা সেবক। গণতন্ত্রকে খতম করে রাজতন্ত্র কায়েম করতে চান মোদি। আর পল্টু চাচা নীতিশ কুমার কুড়ি বছর ধরে সরকার আঁকড়ে বসে আছেন। আপনারাই পারেন ভোটের অধিকার নিয়ে নিজেরাই গণতন্ত্র সংবিধানকে বাঁচাতে।
  3. ২৮শে পা রাখল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ২৮শে আগস্ট। ধর্মতলার মেয়ো রোডে মমতা-অভিষেকের বক্তব্য শোনার অপেক্ষায় তৃণমূল ছাত্র-ছাত্রীরা। গোটা চত্বরে বাংলা ও বাঙালির অপমান মানছি না মানব না স্লোগানে মুখর। পড়েছে পোস্টার ফেস্টুনও। হলুদ রঙের টিএমসিপি লোগো দেওয়া পোশাক বিতরণ করা হচ্ছে। কোচবিহার থেকে কাকদ্বীপ দীঘা থেকে দমদম ছাত্র-ছাত্রীরা আসছেন দাবি তৃণমূল কংগ্রেসের।
  4. এদিকে সুরেন্দ্রনাথ কলেজে চলছে পরীক্ষা। পাশাপাশি হেরম্ব চন্দ্র কলেজেও পরীক্ষা হচ্ছে। প্রিন্সিপাল বললেন কিছু স্টাফ আসেননি তাতে কিছুটা অসুবিধা হচ্ছে।।
  5. কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অন্যায় করেছেন বললেন ফিরহাদ হাকিম। উনি জেনেশুনে পরীক্ষা পরিচালনা করেছেন, বললেন তিনি। অন্যদিকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের মতে উপাচার্যকে ধন্যবাদ তিনি মেরুদন্ড সোজা করে রাখতে পেরেছেন। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী মতে সরকার কি আজ ছুটি ঘোষণা করেছে যে পরীক্ষা হবে না, ছাত্র-ছাত্রীদের জীবন নিয়ে ফাজলামো করছে।
  6. আরজিকর মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ
  7. গাছ লাগানোকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ইসলামপুরে কংগ্রেস ও তৃণমূল কর্মীদের ভেতর হাতাহাতি।
  8. বাঁকুড়ার বিষ্ণুপুরে অবৈধভাবে মোরাম পাচারের অভিযোগ তৃণমূল ও পুলিশের দিকে অভিযোগের তীর বীরভূম মুর্শিদাবাদে ও একই ঘটনার পুনরাবৃত্তি
  9. এসএসসি দুর্নীতি মামলায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের দাগি প্রার্থীরা যদি পরীক্ষায় বসেন ফল ভুগতে হবে এসএসসি কে। বলল উচ্চ আদালত। দাগি প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে সাওয়াল, রাজ্যকে তিরস্কার সুপ্রিম কোর্টের।
  10. রাজ্যজুড়ে বিএলও অফিসারদের ব্যাপক ঘাটতি। ঘাটতি মেটাতে রাজনৈতিক দলগুলিকে নিয়ে বৈঠকে বসতে নির্বাচন কমিশন।
  11. জীবনকৃষ্ণ সাহার পিসিকে তলব সিজিও কমপ্লেক্সে
  12. হাওড়া ডোমজুড়ে বন্যা দুর্গতদের ত্রিপল নিয়েও দুর্নীতি। প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*