- মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে বিজেপিকে বারে বারে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- মমতা বলেন, ১০০ দিনের কাজে আমরা চার পাঁচ বছর ধরে দেশে এক নম্বর। তাই ওরা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়েছে। নাম না করে নরেন্দ্র মোদীকে তিনি সেলফিশ জায়েন্ট ও হাই লোডেড ভাইরাস বলে উল্লেখ করেন।
- মমতা বন্দ্যোপাধ্যায় উদাহরণ তুলে বিভিন্ন প্রকল্পে যে বাংলা দেশের মধ্যে এক নম্বর সে কথা বলেন। এর উত্তরে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন পরিযায়ী শ্রমিকে বাংলা ১ নম্বর, মেধার অবতরণে বাংলা এক নম্বর, বালি তোলায় বাংলা ১ নম্বর, নদীর বোল্ডার তোলায় বাংলা এক নম্বর, আইনশৃঙ্খলার অধঃগতিতে বাংলা ১ নম্বর, মৌলিক অধিকারের হিসাব না দেওয়ায় বাংলা এক নম্বর। অপ্রাপ্তির এক নম্বর তৃণমূলের বিসর্জন নিশ্চিত।
- বিজেপি এজেন্সি লাগায় বিরোধীদের বিপক্ষে একথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক প্রধানমন্ত্রী দেখেছি, এরকম প্রধানমন্ত্রী দেখিনি। আমি কেমন কেমন প্রধানমন্ত্রী দেখেছি সেই নিয়ে বই লিখব, বইমেলায় প্রকাশ পাবে। এর উত্তরে শমীক ভট্টাচার্য বলেন, বাংলা ভাষার দুই থেকে আড়াই হাজার বছরের পুরোনো ইতিহাসের বই লিখুন মমতা। তার মুখবন্ধ লিখুন আলাপন বন্দ্যোপাধ্যায়। আমরা সেই বই পড়ার অপেক্ষায় আছি। কবে বই পাব? এগুলো বলে কোন লাভ নেই, আসলে তৃণমূল দুর্নীতির পঙ্কিলতায় আবদ্ধ।
- মমতা বলেন এনআরসি চালু করে ভোটার অধিকার কেড়ে নিতে দেব না। এনআরসি নিয়ে তিনি বলেন ভয় দেখিয়ে সার্ভে করার চেষ্টা করা হচ্ছে কখনো নিজের ডিটেলস বলবেন না। উত্তরের শমীক ভট্টাচার্য বলেন, সাংবিধানিক পদে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
- সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজের অধ্যক্ষ জাফর আলী আখান টিএমসিপি এর হলুদ জামা পরলেন এবং হলুদ পোশাক বিতরণও করলেন। ঘটনাটি ঘটে সুরেন্দ্রনাথ কলেজে অভ্যন্তরে। উপাচার্যের পরীক্ষা নেওয়ার বিরোধিতাও করলেন তিনি।
- বিজেপির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় জোরালো কন্ঠে ধর্মতলায় বক্তব্য রাখেন।
- অভিষেক বলেন অভয়াকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে যারা রাত দখলের ডাক দিয়েছিল সেই সব মহিলাদের সম্মান জানাই। কিন্তু অপরাজিতা বিল রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও কেন অনুমোদন পায়নি কেন সিপিএম কংগ্রেস বিজেপি অপরাজিতা বিল নিয়ে আওয়াজ তুলছে না। এটা পাস হওয়া উচিত কিনা তা আপনারাই বলুন।
- এস আই আর করে যারা মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে গর্জে ওঠা কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- অভিষেক বলেন আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব যারা মমতা বন্দ্যোপাধ্যায়-কে সরানোর কথা বলেন তাদের বলি টিএমসিপির কাছেই আপনারা ১০-০ গোলে হারবেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় তো দূর অস্ত।
- এজেন্সি লাগানোর বিরুদ্ধে অভিষেক বলেন, ইডি সিবিআই যত লাগিয়েছে টিএমসির লড়াই করার ক্ষমতা তত বেড়েছে। ওরা আমাদের কাঁচকলা করেছে। টিএমসি হল বিশুদ্ধ লোহা, যত পেটাও না কেন তত শক্তি বৃদ্ধি পাবে।
- অভিষেক বলেন এস আই আর-এর বিরুদ্ধে লড়াই চলবে। প্রয়োজনে ১০ লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ স্তব্ধ করে দেব
- ১৩০তম সংবিধান সংশোধন নিয়ে মুখ খোলেন অভিষেক। বলেন তৃণমূলের চাপে চার নম্বর রোতে গিয়ে অমিত শাহ কে বসতে হয়েছে। এটাই তৃণমূলের ক্ষমতা, ২৬ শে নির্বাচনে বাংলায় ওরা ৫০টার বেশি আসন পেতে পারবে না।
- বিদ্যুৎ সড়ক রাস্তা এই তিনটি তৃণমূল সরকারের আমলে খুব ভালো হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। কিন্তু বর্তমানে নবান্নের সামনে রাস্তাই এবড়ো-খেবড়ো। সাধারণ মানুষের অবস্থা দুর্বিষহ। মালদার গাজোলেও খারাপ রাস্তা, অনেক বলেও রাস্তা ঠিক হয়নি, দম ছুটছে গ্রামবাসীদের।
- নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতি। নন্দীগ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Be the first to comment