- মহা ফাপরে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের উপর শুল্ক চাপানো নিয়ে। কারণ রাশিয়া ভারত সম্পর্ক না পসন্দ ট্রাম্পের। বুমেরাং হয়ে চাপে পড়েছেন ট্রাম্প নিজেই। ডেমোক্রেটরা প্রশ্ন তুলেছেন কেন শুল্ক চাপানো হলো ভারতের ওপর , চীনের ওপর কেন নয় ?আজকের ভারত আত্মনির্ভর ভারত , কোন দাদাগিরিকে সহ্য করবে না তারা।
- গতিতে অপ্রতিরোধ্য ভারত। গুজরাটে খুলছে জাপানি গাড়ির কারখানা । প্রায় দু’ঘণ্টায় মুম্বাই থেকে আমেদাবাদ চলবে বুলেট ট্রেন। দেশে গড়াবে বুলেট ট্রেনের চাকা। ট্রাক তৈরির কাজ চলছে দ্রুত গতিতে।
- ৩১ শে আগস্ট থেকে এস সি ও বৈঠক। সেখানে যোগ দিতে চিন যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাত বছর পর এস সি ও বৈঠকে যাবেন নরেন্দ্র মোদি। সাংহাই বৈঠকে মোদি , এটা ট্রাম্পের মাথাব্যথার কারণ।
- বিহারে পাক জঙ্গি অনুপ্রবেশ। নেপাল হয়ে জৈশ জঙ্গিরা ঢুকে পড়েছে বিহারে। বিহার পুলিশের তরফে জেলায় জেলায় থানা কে সতর্ক করা হয়েছে। সীমান্তে সতর্কতা বেড়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মিলিতভাবে জঙ্গিদের খুঁজে খুঁজে মারবে। বিহার জুড়ে জারি হয়েছে হাই এলার্ট।
- জীবনকৃষ্ণ সাহার পিসি, মায়া সাহাকে সাড়ে সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির।
- জম্মু-কাশ্মীরে মেঘভাঙ্গা বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থা। ক্রমশ বাড়ছে মৃত্যু । উদ্ধারে হেলিকপ্টার নিয়ে রয়েছে এফ ডি আর এফ ও এন ডি আর এফ।
- ইন্দো পাক সীমান্তে জল যন্ত্রণার মধ্যে হাঁটু জলে দাঁড়িয়ে সীমান্ত পাহারা দিচ্ছেন সেনাবাহিনী। অকুতোভয় সেনারা সত্যিই পিলারের মতো দাঁড়িয়ে আছেন।
- দেশে অনুপ্রবেশ নিয়ে সরব সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। বললেন, অনুপ্রবেশ ঠেকাতেই হবে।
- আজ ছিল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবং ছাত্র পরিষদেরও প্রতিষ্ঠা দিবস। তৃণমূল কংগ্রেসের বাধা সত্বেও নির্বিঘ্নে হলোকলকাতা বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজার পরীক্ষার্থীর পরীক্ষা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ সত্ত্বেও মেরুদণ্ড সোজা রাখলেন ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে
- আগামীকাল ২৯ শে আগস্ট হকির যাদুকর ধ্যানচাঁদের জন্মদিন । সেই উপলক্ষে পদ্মপুকুর শরৎ বোস রোডের ক্রসিং এ ধ্যানচাঁদের মূর্তিতে মালা দেবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

Be the first to comment