রবীন্দ্র নজরুলের দেশে বাংলা ভাষার অপমান সহ্য করবে না কেউ, অস্মিতা অস্ত্রে শান দিলেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : বিদ্রোহী কবি নজরুল ইসলাম-এর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের বাংলা ভাষার জন্য তাদের লড়াই জারি রাখার ঘোষণা করলেন। এইদিন এক্স  হ্যান্ডেলে বিদ্রোহী কবিকে শ্রদ্ধা জানান তিনি। বলেন, কবির স্মরণে রাজ্য সরকার অন্ডাল এর গ্রিনফিল্ড বিমানবন্দরের নামকরণ করেছেন, নজরুল বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র, নজরুল তীর্থ-সহ নানা প্রকল্পের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তাঁকে আরও ভালভাবে তুলে ধরতে নানা ব্যবস্থা নিয়েছেন। কবির ধর্মনিরপেক্ষতার আদর্শ তারা বহন করে চলেছেন বলে দাবি জানান মুখ্যমন্ত্রী।

অত্যন্ত জোরের সঙ্গে বলেন, রবীন্দ্রনাথ-নজরুল-এর এই রাজ্যে বাংলা ভাষার অপমান তারা কোনভাবে সহ্য করবেন না, এর প্রতিকারের জন্য সব রকম প্রয়াস নেবেন।

প্রসঙ্গত, বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ এর ঘটনায় বিজেপির বিরুদ্ধে সম্মুখ সমরে নেমেছেন মুখ্যমন্ত্রী। এইদিন সেই বিদ্রোহী কবির প্রয়াণ দিবসে ফের সেই অস্ত্রে শান দিলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*