- নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নন্দীগ্রামের ৬৭ হাজার মহিলা অন্নপূর্ণা যোজনায় মাসে তিন হাজার করে টাকা পাচ্ছেন। নন্দীগ্রামের ২ লক্ষ ৫০ হাজার মানুষ আয়ুষ্মান ভারতের কার্ড পেয়েছেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা পাবেন ৮৭ হাজার মানুষ।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘নন্দীগ্রামের মানুষের সঙ্গে আমার দু’দশকের সম্পর্ক। আজ নন্দীগ্রামের জন্য গুরুত্বপূর্ণ দিন। ৩২টি রাস্তা নির্মাণ ও সংস্কার হচ্ছে। নন্দীগ্রামে উন্নয়নের নতুন দিগন্ত খুলছে আজ। নন্দীগ্রামে ১১ হাজার ৭০০ বাড়ি তৈরি হবে। নন্দীগ্রামে একটি দমকল কেন্দ্র উদ্বোধন করলাম।’
- মধ্যমগ্রামে মহিলা সোসাইটির ৩৪ বছরের পূর্তিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর্থিক সমৃদ্ধিতে সমবায়ের জোর দিলেন তিনি। শুভেন্দুর কথায়, “মহিলাদের আর্থিক ক্ষমতায়নের মূলে সমবায়। আমরা চাই এই সমবায় ব্যাঙ্কের মর্যাদা পাক। কেন্দ্রের সঙ্গে রাজ্য সমবায়ে সেতুবন্ধনের কাজ করবে।”
- পথ দুর্ঘটনায় আহত বাইক আরোহী দুই যুবককে নিজে গাড়িতে তুলে হাসপাতালে পাঠালেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। রাজ্যের মন্ত্রীর মানবিক এই ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়ার হিড়বাঁধ থানার বহড়ামুড়ি এলাকা।
- হাওড়া বাস টার্মিনাসকে এ বার আধুনিক রূপ দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সোমবার হাওড়া স্টেশন সংলগ্ন বাস টার্মিনাস এলাকা পরিদর্শন করে এমনটাই জানালেন নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই।
- ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা না পাওয়ার অভিযোগ। মন্ত্রী শঙ্কর ঘোষের দুয়ারে হাজির মহিলারা। শিলিগুড়িতে মন্ত্রী শঙ্কর ঘোষের অফিসের সামনে লম্বা লাইন।
- তোলাবাজি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। তাঁর বার্তা, ‘কেউ যদি আমার নাম করে টাকা চায় তাহলে দেবেন না।’
- শীর্ষ আদালতে মান্যতা পেল স্কুল সার্ভিস কমিশনের আর্জি। এসএসসি-র দাবি মেনেই ২৬ হাজার শূন্যপদে নিয়োগের সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হল। ৩১ অগস্ট পর্যন্ত সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তার মধ্যে নিয়োগ সম্পূর্ণ করা যাচ্ছে না বলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সোমবার বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের নির্দেশ দিল, নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়ে ২০২৭-এর ৩১ মে পর্যন্ত করা হচ্ছে।
- চাকরির দাবিতে শিয়ালদহ থেকে মিছিল করে ধর্মতলায় এসে অবস্থান বিক্ষোভ পুলিশ পদে চাকরিপ্রার্থীদের। দুই বছর আগে পরীক্ষা, এমনকী মেডিক্যাল হয়ে যাওয়ার পরেও এখনও নিয়োগ হয়নি।
- সোমবার দুপুরে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে হানা দিল পুলিশ ও দমকল। ফায়ার অডিটের কারণেই তারা এসেছেন বলে জানা গিয়েছে। বিল্ডিং প্ল্যান যথাযথ কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
- ক্যামাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের বাড়িতে আবার নোটিস নিয়ে হাজির পুলিশ। সোমবার দুপুর ১২টার মধ্যে এর আগে নোটিস দিয়ে হাজিরা দিতে বলা হয়েছিল।
- ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলের মামলায় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটি জরুরি ভিত্তিতে শোনার আর্জি জানানো হলেও তা মঞ্জুর করেনি আদালত।
- বন্ধুদের সঙ্গে সেচ ক্যানালে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল নবম শ্রেণির ছাত্রের। মৃত ছাত্রের নাম অর্ণব কুমার মণ্ডল (১৫)। বাড়ি ভাতারের নবাবনগরে।
- নদিয়া জেলার শান্তিপুরে দিনেদুপুরে এক গৃহবধূর গলা থেকে সোনার হার ছিনতাইয়ের অভিযোগ। শান্তিপুর থানার পটেশ্বরী স্টেট এলাকায় হার ছিনতাই করে বাইকে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
- ব্যান্ডেল স্টেশনে রবিবার রাত একটা নাগাদ আগুন লাগে। স্টেশনের পাঁচ নম্বর ও সাত নম্বর প্ল্যাটফর্মের সাবওয়ের কাছে ইলেকট্রিক বক্সে আগুন লাগে বলে খবর। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Be the first to comment