পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. আগামীকাল বৃহস্পতিবার বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ। তার আতে কংগ্রেস নেতা রাহুল গান্ধি বহু ভোটারের নাম যাওয়ার অভিযোগ তুললেন।
  2. রাহুল গান্ধির অভিযোগের পালটা দিল নির্বাচন কমিশন। অভিযোগ খারিজ করে কমিশনের প্রশ্ন, উনি এসআইআর চান, কি চান না আগে তা স্পষ্ট করে বলুন।
  3. বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক বাঙালি দম্পতিকে পুলিশি হেনস্তার অভিযোগ পেতেই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চাইল কর্নাটক সরকার।
  4. নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়লাভ করেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিলেন মামদানি।
  5. ফিলিপিন্সে ভয়ঙ্কর টাইফুন। ঝড়ের তাণ্ডবে মৃত কমপক্ষে ৭০। আহত, ও ঘরছাড়া বহু। শুরু ত্রাণ ও উদ্ধার কাজ।
  6. আর মাত্র দু’সপ্তাহ। তারপরই ফুরিয়ে যাবে ইরানের রাজধানী তেহরানের পানীয় জলের ভাণ্ডার। বাড়ছে আতঙ্ক। বিকল্পের খোঁজে সরকার।
  7. বিপুল অঙ্কের বিল বাকি। এভাবে চললে আগামী ১১ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে আদানি গোষ্ঠীর সংস্থা।
  8. ১৩ নভেম্বর শেখ হাসিনার সাজার‌ তারিখ ঘোষণা। ঢাকা জুড়ে লকডাউনের ডাক দিল আওয়ামি লিগ সমর্থকরা।
  9. হরিয়ানায় ভোটচুরি। ২২টি ভোটার কার্ডে এক ব্রাজিলিয়ান মডেলের ছবি। নেপথ্যে বিজেপি, অভিযোগ তুললেন রাহুল গান্ধি।
  10. জঙ্গি হামলার ধাক্কা কাটিয়ে ক্রমশ স্বাভাবিক হচ্ছে পহেলগাঁও। ৬ মাস পর ফের ছবির শুটিং শুরু হল পহেলগাঁওয়ে।
  11. অজয় দেবগণ, শাহরুখ খানের পান মশলার বিজ্ঞাপন করে আইনি জটিলতায় ফাঁসলেন সলমন খান।
  12. স্কুল থেকে ফেরার পথে কিশোরীকে জোর করে নির্জন স্থানে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। তদন্তে নামল পুলিশ। অসমের ঘটনা।
  13. বিহারে জেডিইউ নেতার বাড়ি থেকে উদ্ধার হল ওই নেতার পরিবারের তিনজন সদস্যের নিথর দেহ। কীভাবে মৃত্যু৷ জানতে তদন্তে পুলিশ।
  14. উত্তরপ্রদেশের মির্জাপুরোর রেলস্টেশনে ভুল দিকে ট্রেন থেকে নেমে কালকা মেলের ধাক্কায় মৃত ৬ পূণ্যার্থী।
  15. বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির অনূর্ধ্ব-১৪ দলের স্ট্রাইকার
    দিশম রাজ হাঁসদা সুযোগ পেল এআইএফএফ ও ফিফা অ্যাকাডেমিতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*